স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা আমানউল্লাহ আমান। শনিবার বিকেলে কেরানীগঞ্জের বটতলীর সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অমান বলেন, ‘হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশে এখন নির্বাচন হবে। কিন্তু স্বাধীনতা বিরোধী দল পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন বন্ধ করতে চায়। তারা চায় না বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক। যতই ষড়যন্ত্র করুক, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবেই।’ তিনি কেরানীগঞ্জবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইফরান ইবনে আমান অমি। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ঝুটের গুদামের আগুন
গাজীপুরে ঝুটের গুদামের আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার Read more

ইরানে ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র
ইরানে ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানের ইসফাহানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট Read more

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন
কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।রবিবার (২২ Read more

মাদারীপুরে ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী নিহত
মাদারীপুরে ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী নিহত

মাদারীপুরে মাদক কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে ছুরি দিয়ে গলা কেটে এক মাদক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় Read more

ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ Read more

আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন