ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে ভারতে অবস্থান করছেন ওই দুই খেলোয়াড়।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সকালে টিম হোটেল থেকে হাঁটতে হাঁটতে কাছের এক ক্যাফেতে যাচ্ছিলেন দুই ক্রিকেটার। পথে মোটরসাইকেলযোগে এক যুবক তাদের অনুসরণ করে এবং একপর্যায়ে এক খেলোয়াড়ের সঙ্গে অশালীন আচরণ করে পালিয়ে যায়।খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানালে স্থানীয় পুলিশের সহায়তায় দ্রুত হোটেলে ফিরিয়ে আনা হয় তাদের। পরে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই খেলোয়াড়ের জবানবন্দি নেন এবং মামলা দায়ের করা হয়।ইন্দোর পুলিশ জানায়, এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর নোট করে রাখায় দ্রুত তাকে শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!
জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!

স্বামীর মৃত্যু হয়েছে, এই বলে ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে Read more

পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট

পঞ্চগড় শহরের জালাসী এলাকায় তানিম অটো রাইস মিলের তরল বর্জ্য সরাসরি নির্গমনের কারণে ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই এলাকার Read more

সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে ৪০ জনে নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের Read more

পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক
পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান (জিবি), আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) এবং খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে Read more

নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় : হাইকোর্ট
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় : হাইকোর্ট

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন