যশোরের অভিশাপ নামে খ্যাত ভবদহের জলাবদ্ধতা নিরসনে পুনঃখননের কাজ শুরু করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। ১৪০ কোটি টাকা ব্যয়ে ভবদহ অঞ্চলের ৬ টি নদীর ৮১ দশমিক ৫ কিলোমিটার খনন করা হবে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে খনন কাজের ভার্চুয়াল উদ্বোধন করেন অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধন অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টা করছে। মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬টি নদীর ৮১ কিলোমিটার খননের মাধ্যমে এই অঞ্চলের পানি সরিয়ে ফেলা হবে। খুব দ্রুতই ভবদহ এলাকার আরও একটি প্রকল্প অনুমোদনের চেষ্টা চলছে। খনন কাজ শেষ হওয়ার পর মানুষ জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবেন। অনুষ্ঠানে সম্মানিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আব্দুল মোমিন, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, জামায়াত নেতা গাজী এনামুল হক, সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ।উল্লেখ্য, যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের পানিনিষ্কাশনের একমাত্র মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদ নাব্যতা হারিয়েছে। দীর্ঘ ৪৪ বছর ধরে ভবদহ অঞ্চলের মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার।এই ৪৪ বছরে সংস্কারের নামে প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা কোনে কাজে আসে নি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৪০ কোটি টাকা ব্যায়ে প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদী (৩৫ কিমি), হরি-তেলিগাতি নদী (২০ কিমি), আপারভদ্রা নদী (১৮.৫ কিমি), টেকা নদী (৭ কিমি) ও শ্রী নদী (১ কিমি)সহ মোট ৬ টি নদীর ৮১.৫ কিমি পুনঃখনন শেষ হলে মানুষ দীর্ঘদিনের যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার স্বপ্ন দেখছেন। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলইডি বন্ধ ও ভোট কারচুপির অভিযোগে উত্তেজনা
এলইডি বন্ধ ও ভোট কারচুপির অভিযোগে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নতুন কলা অনুষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৫ অক্টোবর) Read more

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী
হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

কক্সবাজারের উখিয়ায় স্বামী-স্ত্রী'র কলহের জেরে শোভা আক্তার (২০) নামের এক তরুণী'র আত্ম হত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার পরে স্বামী টের পেলে Read more

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দ্যেশে ভাষণ দেবেন।আজ আনুমানিক দুপুর ১২টায় তিনি এই ভাষন দিবেন। তার এই ভাষণ বাংলাদেশ Read more

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং
ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং

গাইবান্ধায় ছোট ভাই হাবিজার মিয়ার সঙ্গে আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) মারামারি করবেন জানিয়ে মাইকে প্রচার করেছেন আব্দুল কুদ্দুস মিয়া নামের Read more

৭২ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার
৭২ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ৭২ কোটি টাকা।আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) Read more

অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক
অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক

অনলাইনে জুয়া খেলে বাড়ি ও মোটরসাইকেল বিক্রি করে সর্বস্বান্ত হয়ে জুয়া না খেলার প্রতিশ্রুতিতে দুধ দিয়ে গোসল করলেন কুষ্টিয়ার কুমারখালীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন