টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউনিয়নের নিবৃত পল্লী গ্রাম চামারী ফতেপুরে অবস্থিত ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ। নামেই শুধু কলেজ। কার্যক্রম চলছে খুড়িয়ে খুড়িয়ে। একাদশে চার শিক্ষকের জন্য রয়েছে একজন শিক্ষার্থী। চলতি বছর এইচএসসি প্রথম ব্যাচের ১৮ জনের সবাই ফেল করেছে।  জানা যায়, ২০২৩ সালে ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয় একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি পায়। ৫ হাজার টাকা করে বেতনে ৬ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। বিদ্যালয় ভবনের একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয় কলেজ শাখার পাঠদানের জন্য। প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তি হয় ২২ জন। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থীই ওই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। সেখান থেকে চারজন অন্যত্র চলে গেলে ১৮ জন নিয়ে চলে পাঠদান। এক বছর পরে দুই শিক্ষক চাকরি ছেড়ে চলে যান। ফলে ইংরেজি শিক্ষকসহ আরো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক ছাড়াই খুড়িয়ে খুড়িয়ে চলতে থাকে পাঠদান কার্যক্রম। কলেজ শাখায় উল্লেখযোগ্য আয় না থাকায় শিক্ষকদের বেতন দেওয়া হয় স্কুল শাখার আয় থেকে। বর্তমানে কলেজ শাখার শিক্ষকদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। দ্বিতীয় ব্যাচে ২৭ জন শিক্ষার্থী রয়েছে। তৃতীয় ব্যাচে অর্থাৎ চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে মাত্র একজন শিক্ষার্থী। একা ভাল না লাগায় মশাজান গ্রামের মেয়ে সুমনা আক্তার অন্যত্র চলে যেতে চাচ্ছে।  ১৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নির্বাচিত হলেও পরীক্ষার ফলাফলে দেখা যায় প্রথম ব্যাচের সবাই ফেল করেছে। শিক্ষকরা বলছেন, শিক্ষক স্বল্পতা, শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি এবং পড়ার প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহই ফলাফলের এই অবস্থা।  কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক সুমনা আক্তার বলেন, ‘শুধু পাঠদানের অনুমতি পেয়ে ২০২৩ সাল থেকে শ্রেণি কার্যক্রম শুরু হয়। প্রয়োজনীয় অবকাঠামো নেই। শিক্ষক স্বল্পতা এবং শিক্ষার্থীদের শ্রেণিতে আসার প্রতি অনাগ্রহ নিয়ে চলতে থাকে পাঠদান। বেতন কম হওয়ায় এক বছরের মধ্যে দুই শিক্ষক চাকরি ছেড়ে চলে যান। তারপর থেকে কলেজ শাখার শ্রেণি কার্যক্রম আরো ঝিমিয়ে পড়ে। এরই মধ্যে নানা প্রতিকূলতার মাঝে প্রথম ব্যাচের ১৮ জন শিক্ষার্থীকে প্রস্তুত করা হয় এইচএসসি পরীক্ষার জন্য। কিন্তু দুঃখজনক হল, সবাই ফেল করেছে।’  কলেজ শাখার ইতিহাস বিভাগের প্রভাষক খিতিষ চন্দ্র দাস বলেন, ‘গ্রাম এলাকায় কলেজ শাখার অনুমতি পাওয়া এই প্রতিষ্ঠানটির উন্নতির জন্য আমরা স্থানীয় হিসেবে পরিশ্রম করে যাচ্ছি। মাত্র পাঁচ হাজার টাকা বেতন, তাও আবার পাঁচ মাস ধরে বকেয়া রয়েছে। স্কুল শাখার সহযোগিতায় চলছে কলেজ শাখা। এর উন্নয়নের জন্য সকলে মিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।’  ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান জানান, ‘আমি কিছুদিন ধরে দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং স্থানীয়দের নিয়ে অনেকগুলি বৈঠক করেছি প্রতিষ্ঠানটির উন্নতির জন্য। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।’  এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার জানান, ‘প্রতিষ্ঠানটির কলেজ শাখায় শিক্ষক স্বল্পতা আছে। তাছাড়া শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যায়নি। যেসব সমস্যা রয়েছে তা থেকে উত্তরণে পরিচালনা কমিটিকে দায়িত্ব নিতে হবে। সহযোগিতা চাইলে আমাদের পক্ষ থেকে করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি
জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল
পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল

পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু Read more

নান্দাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
নান্দাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজারে আদম ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত Read more

পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক
পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক

পুলিশ পরিদর্শক পদের ছয় কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে Read more

চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চন্দনাইশের পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নগদ আর্থিক অনুদান Read more

তারাগঞ্জে নিহত রুপলালের পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান
তারাগঞ্জে নিহত রুপলালের পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত রুপলালের স্ত্রী শ্রীমতি মালতী রাণী দাসকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন