ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই এবার শুরু হবে ছোট ফরম্যাটের লড়াই। সেই টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন দাস।এর আগে, এশিয়া কাপে চোটে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিল লিটন। এশিয়া কাপের শেষ দুই ম্যাচ এবং আফগানিস্তান সিরিজে জাকের আলী অনিকের নেতৃত্বে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে এবার বড় প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, তাই অভিজ্ঞ লিটনের প্রত্যাবর্তনকে দলীয় ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।তবে সুযোগ হারিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি—৩ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট। তবুও জায়গা পাননি দলে। নির্বাচকদের মতে, ‘টিম কম্বিনেশনের কারণেই সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া হয়েছে।’ঘোষিত দলে লিটনের ফেরা আর সাইফউদ্দিনের বাদ পড়া ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি। বাকি খেলোয়াড়রা আগের স্কোয়াডই ধরে রেখেছেন নিজেদের জায়গা।চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তারিখগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে।বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজযাত্রীদের জন্য যে ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি
হজযাত্রীদের জন্য যে ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি

আগামী বছর ২০২৬ সালের হজযাত্রী ও হজসংশ্লিষ্ট কর্মীদের জন্য চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য রক্ষায় এ Read more

‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!
‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পূর্ব পাড়ে গড়ে তোলা দেশের প্রথম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প এখন বিতর্ক ও অনিয়মের এক প্রতীক Read more

পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার
পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায় নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী Read more

গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার
গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার

জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছিলাম, তেমন হয়নি বলে Read more

আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি Read more

এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির
এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ একেবারে শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন