সৌদি আরবের বাদশাহ সালমান এক রাজকীয় ডিক্রির মাধ্যমে শেখ সালেহ আল-ফাওযানকে দেশটির গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে করা হয়েছে।রয়্যাল ডিক্রিতে বলা হয়েছে, শেখ আল-ফাওযানকে গ্র্যান্ড মুফতির পাশাপাশি ‘কাউন্সিল অব সিনিয়র স্কলার্স’-এর চেয়ারম্যান এবং ‘পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা’-এর প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।প্রতিবেদন থেকে জানা যায়, শেখ সালেহ আল-ফাওযান প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখের উত্তরসূরি হলেন। শেখ আবদুল আজিজ ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। শেখ সালেহ আল-ফাওযানের জন্ম ১৯৩৫ সালে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলে। তিনি বুরাইদা শহরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে ফিকহ (ইসলামী আইন) বিষয়ে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন শেষে তিনি হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯২ সালে শেখ আল-ফাওযানকে পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা-এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি আরও যেসব দায়িত্ব পালন করেন তার মধ্যে আছে কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের সদস্য, মুসলিম ওয়ার্ল্ড লীগের অধীন ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য ও হজ মৌসুমে দাওয়াত ও প্রচার কার্যক্রম তদারকি কমিটির সদস্য। শেখ আল-ফাওযান বহু ইসলামী বই ও ফতোয়ার সংকলন রচনা করেছেন। তিনি বিভিন্ন রেডিও অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশ নিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় অনুষ্ঠান ‘নূর আলা আদ-দারব’ বিশেষভাবে উল্লেখযোগ্য।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম
বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে দেশে স্থায়ী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। এরপর মডেলিং শুরু করেছিলেন Read more

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী
এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী

নেপালে জেন জিদের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার Read more

মোগরাপাড়া বাজারে পলিথিনের ছড়াছড়ি, বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
মোগরাপাড়া বাজারে পলিথিনের ছড়াছড়ি, বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি

মোগরাপাড়া বাজারে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিবর্ণ বাস্তবতা—মাটিতে লেগে থাকা অসংখ্য পলিথিনের স্তর, আর বাতাসে উড়ে বেড়ানো আরও কিছু। Read more

সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন
সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন

কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। নিহত আবুল হোসেন উপজেলার Read more

চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর
চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর

তিন ভাই ও এক বোনের পরিবারে সাত বছরের সাহেদ আশরাফ ছিল সবার ছোট। ছিল সবার আদরের। দুর্ঘটনায় মা, বাবা ও Read more

পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী
পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

‎“এই বিদায়ে কোনো দুঃখ নেই, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির পথে আলাদা হচ্ছি। আল্লাহ আমাদের আবার একত্র করুন জান্নাতুল ফেরদৌসে।” — Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন