দীর্ঘদিন পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন বাবর।টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান বাবরের; গড়ে প্রায় ৪০ রান করে মোট রান করেছেন ৪২২৩, যার মধ্যে ৩৬টি ফিফটির সঙ্গে ৩টি সেঞ্চুরিও রয়েছে। তবে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা এবং ‘দলের জন্য নয়, নিজের জন্য খেলেন’—এমন প্রশ্নের মুখে একপর্যায়ে দল থেকে বাদ পড়েন বাবর। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে তিনি এই সংস্করণের দলে সুযোগ পাননি। তবে এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর বাবরের দলে ফেরা নিয়ে গুঞ্জন ওঠে এবং শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।বাবরের পাশাপাশি পেসার নাসিম শাহও পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরেছেন, যিনি গত মাসে এশিয়া কাপের দলে ছিলেন না। অধিনায়কত্ব নিয়ে সমালোচনা সত্ত্বেও আসন্ন দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাকিস্তানের নেতৃত্বে সালমান আলী আগাই থাকছেন।দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার উসমান তারিক, যিনি সর্বশেষ সিপিএলে ২০ উইকেট নিয়েছিলেন। মূল দল থেকে বাদ পড়া ফখর জামান ও হারিস রউফকে রাখা হয়েছে রিজার্ভ সদস্য হিসেবে। অন্যদিকে, এশিয়া কাপে খেলা মোহাম্মদ হারিস টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন।পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর। তিনটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এই দুটি মাঠেই ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ও টি-টোয়েন্টির পাশাপাশি এই সফরে দক্ষিণ আফ্রিকা ওয়ানডেও খেলবে।তিন ম্যাচের সেই সিরিজ এবং এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দলও ঘোষণা করেছে পাকিস্তান। অধিনায়কত্ব হারানো মোহাম্মদ রিজওয়ান ওয়ানডে দলে আছেন। এছাড়াও ফয়সাল আকরাম, হারিস রউফ ও হাসিবউল্লাহ ওয়ানডে দলে ফিরেছেন। ওয়ানডে সিরিজটি ত্রিদেশীয় সিরিজের আগে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

সারাদেশব্যাপী কারিগরি ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাগাতার আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিক Read more

অল্পের জন্য বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প
অল্পের জন্য বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্কের ব্যস্ত আকাশসীমায় অল্পের জন্য মুখোমুখি পরিস্থিতি এড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহনকারী এয়ার ফোর্স ওয়ান ও স্পিরিট এয়ারলাইন্সের একটি Read more

আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড
আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২২ সালের জুলাই মাসে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী স্মৃতি পার্ক’ বিনোদনের জন্য হলেও, বর্তমানে এটি পরিণত Read more

গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা মজুমদার নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। তাঁর Read more

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা

ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাকি ছিল কেবল শুটিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন