যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে জিন্নাত নার্গিস (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রোস্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিন্নাত নার্গিস কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। তিনি আস্থা বহুমুখী সমবায় সমিতিতে কর্মরত ছিলেন।জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সহকর্মী রহিমা খাতুনের মোটরসাইকেলের পেছনে বসে মাথাভাঙা এলাকায় যাচ্ছিলেন এনজিও কর্মী জিন্নাত নার্গিস। পথিমধ্যে রোস্তমপুরে পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর অনেক আগে জিন্নাত নার্গিসের মৃত্যু হয়েছে। তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন ছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসিফ নজরুলের বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ
আসিফ নজরুলের বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপিকে সুবিধা দেয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক Read more

বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি
বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি

কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এবারই তার ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে। ঈদে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন Read more

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান Read more

ইটনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ইটনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

 কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে কমলা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) Read more

রাত থেকে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী
রাত থেকে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী

গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এখন জলমগ্ন। শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও তৈরি Read more

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম
বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন