আগামী ডিসেম্বরে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচটি হওয়ার কথা ছিল মায়ামিতে। তবে নানা বিতর্ক আর সমর্থকদের ক্ষোভের পর এই ম্যাচটি আর হচ্ছে না। মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। স্পেনে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া প্রতিক্রিয়ার কারণে ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার বাজারে লা লিগার সহযোগী প্রতিষ্ঠান ‘রেলেভেন্ট’।বিবৃতিতে বলা হয়, ‘মায়ামিতে ম্যাচের আয়োজকদের সঙ্গে আলোচনা শেষে তারা (রেলেভেন্ট) স্পেনে গত কয়েক সপ্তাহে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে। লা লিগা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, এই প্রকল্প স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের ঐতিহাসিক সুযোগ হতে পারত, কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না।’রেলেভেন্টের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্পেনে বর্তমান অনিশ্চয়তার কারণে আমরা ২১ ডিসেম্বর মায়ামিতে নির্ধারিত ভিয়ারিয়াল–বার্সেলোনা ম্যাচটি স্থগিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে লা লিগাকে জানিয়েছি। এত বড় ইভেন্ট আয়োজনের জন্য যথেষ্ট সময় নেই। নিশ্চিত না হয়ে টিকিট বিক্রি শুরু করাও দায়িত্বজ্ঞানহীনের কাজ হবে।’মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সপ্তাহেই টিকিট বিক্রি শুরু হওয়ার কথাও জনিয়েছিল রেলেভেন্টে। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণ দেখিয়ে টিকিট বিক্রি বন্ধ করে দেই লা লিগা কর্তৃপক্ষ। এদিকে এক বিবৃতিতে  ম্যাচটি বাতিলের সিদ্ধান্তে ‘গভীর দুঃখ’ প্রকাশ করছে বার্সেলোনা। বিবৃতিতে বলা হয়, ‘লা লিগার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি ও মেনে নিচ্ছি, যেমনটি আমরা আগে সেখানে খেলার সিদ্ধান্তও মেনে নিয়েছিলাম। আমরা দুঃখিত, কারণ এটি ছিল প্রতিযোগিতার পরিচিতি বৃদ্ধির একটি বড় সুযোগ, যা সবার জন্যই লাভজনক হতে পারত। আমরা যুক্তরাষ্ট্রের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুঃখিত যে তারা একটি আনুষ্ঠানিক ম্যাচ দেখতে পারছেন না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা
১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া Read more

অগ্নিকাণ্ডের পরও গতি ফেরেনি শাহজালালে, খোলা আকাশের নিচে আমদানি পণ্য
অগ্নিকাণ্ডের পরও গতি ফেরেনি শাহজালালে, খোলা আকাশের নিচে আমদানি পণ্য

গেল ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে Read more

চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

ভারতে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন হুইলচেয়ার ক্রিকেট দলের এক সদস্য। নিহত ক্রিকেটারের নাম বিক্রম সিং Read more

ঈদুল আজহায় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
ঈদুল আজহায় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল Read more

হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি
হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু সারা জাতিকে উদ্বেলিত করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন Read more

ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সৌদি
ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সৌদি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি বিবেচনা করে এবং সেখানকার মানুষের দুর্ভোগ লাঘবে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন