দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই, সব ব্যাকিং দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ইউএনওদের এসব কথা বলেন তিনি।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে কনসিকন্সিয়াল’ উল্লেখ করে ইউএনওদের প্রস্তুত থাকার এবং কারও পক্ষে কাজ না করার কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে বলেও ইউএনওদের নির্দেশনা দেন নির্বাচন কমিশনাররা (ইসি)।এসময় ইসি আনোয়ারুল ইসলাম সরকার সরকারি কর্মকর্তাদের মনোবল ও সততার বিষয়ে জোর দিয়ে বলেন, ৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল, অমুক-তমুকের কথায় অনেককিছু হয়েছে। কর্মকর্তাদের এখন আর সে ভয় নেই।তিনি আরও বলেন, এ সরকারের অধীনে নির্বাচন সততা নিষ্ঠা দেখানো সুযোগ হিসেবে দেখেন। ভয় পাওয়া যাবে না, হিম্মতের সঙ্গে কাজ করতে হবে অস্তিত্বের প্রশ্নে। নির্বাচনের শিডিউল ঘোষণার পর দেখবেন আশপাশে কেউ নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থীর লাশ উদ্ধার
পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থীর লাশ উদ্ধার

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে বংশালের আগামাসি লেনের একটি বাসার চারতলার Read more

ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ
ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনে ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছেন Read more

বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং Read more

হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড
হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালানোর ঘটনায় সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) চার কর্মকর্তাকে Read more

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃতদের সবাই বাংলাদেশি নাগরিক Read more

৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন
৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

বিদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে প্রায় ৩০টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধের চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। স্টেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন