ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার তেল সুলতান এলাকায় সম্মুখ যুদ্ধে প্রাণ হারান সিনাওয়ার। এরপর তার মরদেহটি নিয়ে যায় ইসরায়েলি সেনারা।সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি পরিবহণমন্ত্রী মিরি রেগেভ সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে হস্তান্তরের বদলে পুড়িয়ে ফেলার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব এখন ভেবে দেখছেন নিরাপত্তা কর্মীরা।মিরি রেগেভ নিজে এ তথ্য নিশ্চিত করে করে অতি গোঁড়া রেডিও স্টেশন কোল বারামাকে বলেছেন, “আমি মনে করি মার্কিনিরা বিন লাদেনের সাথে যা করেছে, আমাদের ঠিক একই কাজ করা উচিত। আমি মন্ত্রিসভায় এ প্রস্তাব দিয়েছি। বলেছি, কিছু প্রতীক কখনো ফেরত দেওয়া উচিত নয়।”সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে ফেরত দিলে এবং সেটি কবরস্থ করলে মানুষের মধ্যে সহানুভূতি কাজ করতে পারে উল্লেখ করে এ দখলদার বলেছেন, “আমি মনে করি কিছু কিছু প্রতীক (মরদেহ) অবশ্যই ফেরত দেওয়া উচিত নয়। দুর্ভাগ্যবশত, আমরা জানি মধ্যপ্রাচ্যে এবং এই অঞ্চলে যা হয়, সেটি বিবেচনা করে আমি বলব কোনোভাবেই যেন সিনাওয়ারকে কবরস্থ না করা হয়।”২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সেনাদের অভিযানে নিহত হন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। তাকে কবরস্থ করলে কবর কেন্দ্র করে মাজার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে লাদেনের মরদেহ সমুদ্রে ফেলে দেয় মার্কিন সেনারা।সূত্র: ইয়েনেতএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।শুক্রবার (৪ জুলাই) Read more

রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি
রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি

গত সোমবার থেকে টানা বর্ষণে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (৯ জুলাই) সারাদিন Read more

সিংড়ায় সফল চাষীদের মাঝে লাইট হাউজের ট্যাব বিতরণ
সিংড়ায় সফল চাষীদের মাঝে লাইট হাউজের ট্যাব বিতরণ

নাটোরের সিংড়ায় লাইট হাউজ আয়োজিত “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস Read more

ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার
ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার

কক্সবাজারের চকরিয়া রেল স্টেশনের সামনে পথচারীরা অবৈধ ভাবে রেললাইন পারাপার করছে। ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রাস্তার পারাপার করছে তারা।বৃহস্পতিবার Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন এক হাজারেরও বেশি।  এর মধ্য দিয়ে ২০২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন