ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি । সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন ‘সোলজার’ নামে একটি সিনেমায়। এটির মাধ্যমে চলচ্চিত্রে তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। ঠিক তেমনি বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে নানা সমালোচনারও জন্ম দিয়েছেন। এবার অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার অভিযোগ, প্রমোশনের বিনিময়ে তার কাছ থেকে শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা রক্ষা করেননি তিনি। জানা গেছে, গত ১৭ জানুয়ারি তানজিন তিশা তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম থেকে একটি অনলাইন ফ্যাশন পেজের ইন্সটাগ্রামে যোগাযোগ করেন। সেখানে তিনি জানতে চান জামদানি কী কী আছে? এরপর কয়েকটি শাড়ির ছবি পাঠানোর পর দাম জানতে চান এই অভিনেত্রী। ফ্যাশন পেজ থেকে জানানো হয় শাড়িগুলোর আলাদা আলাদা দাম। এরপর তিশা একটি শাড়ি পছন্দ করেন এবং বাসার ঠিকানা দেন। ওই ফ্যাশন পেজ থেকে জানানো হয় তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না, বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শাড়ি এবং ফ্যাশন পেজটি প্রমোশন করে দিলেই হবে। তিশাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন। শাড়িটি যথাসময়ে তিশার বাসায় পাঠিয়ে দেওয়া হয়।কিন্তু শাড়ি গ্রহণের প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলেও তিশার বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তুলেন ওই নারী উদ্যোক্তা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অবেশেষ এ নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে ‘প্রতারক’ হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে।ফেসবুক পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’ অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন
গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন

ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি Read more

ভূঞাপুর-ঘাটাইল সংযোগ সড়কের ১ কিলোমিটার যেন মরণফাঁদ
ভূঞাপুর-ঘাটাইল সংযোগ সড়কের ১ কিলোমিটার যেন মরণফাঁদ

টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঘাটাইল উপজেলার সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। এর মধ্যে মাত্র ১ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত Read more

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ
কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ প্রকাশিত হয়নি 'প্রথম আলো' ও 'দ্য ডেইলি স্টার' পত্রিকা। শুক্রবার (১৯ ডিসেম্বর) এ Read more

২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

মেটা এবার ২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করলো। সংস্থার অভিযোগ, এসব পেজ এবং অ্যাকাউন্টগুলো অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে বিভিন্নভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন