চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনের অংশ ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম হেলাল উদ্দীন (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার কামাল উদ্দীনের ছেলে। নিহত শ্রমিকের সঙ্গে কাজ করা আরেক নির্মাণশ্রমিক আব্দুল খলিল জানান, সকালে ভবনে কাজ করতে গিয়ে ওপরে নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। ভবন থেকে লাশ উদ্ধার করি। লোহাগাড়া থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব

সৌদি আরবে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা বেজে ১১ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। Read more

বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন
বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন

২০২৪-২৫ অর্থবছরে তার আগের বছরের চেয়ে ভারত থেকে চাল আমদানি বাড়লেও কমেছে গম, ডাল, পেঁয়াজ ও মরিচসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের Read more

মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?
মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?

মীর জাফরকে ইতিহাসে এক ঘৃণ্য চরিত্র হিসাবেই দেখেন বহু মানুষ। কিন্তু সত্যিই কি তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন? কী বিশ্বাস করেন তার Read more

টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)

আজ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড শুরু। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ পর্বের শেষ দিন আজ। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার Read more

কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা
কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন শুরু হয়েছে। ভোরের আকাশে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, সঙ্গে ভেজা শিশিরের গন্ধ মিলিয়ে Read more

শিলিগুড়ি থেকে তরুণী হস্তান্তরের দিনে পঞ্চগড়ে ৯ জনকে পুশইন
শিলিগুড়ি থেকে তরুণী হস্তান্তরের দিনে পঞ্চগড়ে ৯ জনকে পুশইন

ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তরের পাশাপাশি একই দিনে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন