বাড়িভাড়া বৃদ্ধিসহ নানা দাবি আদায়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় মাথায় কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান করে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা। জেলাসদর ও উপজেলা সদরে শিক্ষকরাও এই কর্মসূচি পালন করবেন।সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো অবস্থান করে মহাসমাবেশ করেছে। এ সময় শিক্ষকরা প্রশিক্ষণ থেকে সকল শিক্ষককে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।সমাবেশে বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নেয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা।এর আগে রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচি হিসেবে শিক্ষাভবন অভিমুখে শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচিটি পুলিশি বাধার মুখোমুখি পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়া হয়।এদিন সকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের ৫ শতাংশ বাড়ি ভাড়ায় সম্মতি দেয় অর্থ বিভাগ। কিন্তু সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক-কর্মচারীরা।বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম
‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম

পাকিস্তান যেহেতু ‌‘পারমাণবিক’ শক্তিধর দেশ তাই এত সহজে কেউ হামলা করতে পারবে না বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ।বুধবার Read more

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল হক (৩৪) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উলিপুর উপজেলার Read more

২ এপ্রিল: নামাজের সময়সূচি
২ এপ্রিল: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ইংরেজি, ১৯ চৈত্র ১৪৩২ বাংলা, ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬
টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬

টাইফুন কালমেগির আঘাত ও প্রবল বৃষ্টিপাত-বন্যায় ফিলিপাইনের মধ্যাঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই টাইফুনের তাণ্ডব থেকে বাঁচতে কয়েক লাখ Read more

প্রেমের ফাঁদে প্রাণ গেল নারীর, গ্রেফতার ৪
প্রেমের ফাঁদে প্রাণ গেল নারীর, গ্রেফতার ৪

নাটোরের সিংড়া থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসুন্নাহার লাকী (৪০)। সে বগুড়ার শেরপুরের সিমলা গ্রামের Read more

লক্ষ্মীপুরে শহিদ জিয়া স্মৃতি সংসদ’র অনুষ্ঠানে অতিথি দুই আ.লীগ নেতা!
লক্ষ্মীপুরে শহিদ জিয়া স্মৃতি সংসদ’র অনুষ্ঠানে অতিথি দুই আ.লীগ নেতা!

লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি বাজারে শহিদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দুই নেতা। বিশেষ অতিথির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন