নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মিঠুন আলী (৩০) নামে এক চা ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে সিংড়া পৌর শহরের পেট্রোল বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মিঠুন উপজেলার ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপের পুত্র। অভিযুক্ত ছোট ভাই মাহমুদুল হাসান নিক্সন (২৫) সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের ছেলে।নিহত মিঠুনের বোনজামাই মাহমুদুল ইসলাম নিশান জানান, ‘আমার ছোট ভাই নিক্সন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। এ নিয়ে গতকাল আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে বিষয়টি সমাধানের জন্য আমার সম্বন্ধি মিঠুন আমাদের বাসায় আসেন। কিন্তু নিক্সন কোনো কথা শুনছিল না। দুপুরে মিঠুন পেট্রোবাংলা মসজিদের সামনে গেলে নিক্সন তাকে ছুরি মারে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।’ঘটনার পরই নিক্সন পালিয়ে যায় বলে জানা গেছে।সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুল-কলেজ ধ্বংস, সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন গাজার শিক্ষার্থীরা
স্কুল-কলেজ ধ্বংস, সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন গাজার শিক্ষার্থীরা

অবরুদ্ধ গাজায় প্রায় আড়াই বছর ধরে চলছে ইসরাইলি আগ্রাসন। হামলার মুখে সব ধরনের স্কুল কলেজের স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। তবে Read more

ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি
ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ইতোমধ্যে একটি মসজিদসহ বহু বাড়িঘর Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ
বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় গত সাত দিন ধরে বিরামহীন বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে অধিকাংশ বিদ্যালয়ের মাঠে পানি জমে গেছে। উপস্থিতি Read more

ইসির ভবনের সামনে বিজিবি মোতায়েন
ইসির ভবনের সামনে বিজিবি মোতায়েন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন