জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের জায়গায় থাকবে। এনসিপি সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি।সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘শাপলা’ প্রতিক পেতে কোনো আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারবে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলা ও উপজেলার সকল পর্যায়ের কমিটি গঠন শেষ করা হবে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে আরও শক্তিশালী করার কাজ করছি। কোনো দলের সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্ত এখনো হয়নি।এ সময় দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল Read more

যশোরে মামলায় আটকে আছে ব্রিজ নির্মাণ, চলাচলে দুর্ভোগ
যশোরে মামলায় আটকে আছে ব্রিজ নির্মাণ, চলাচলে দুর্ভোগ

যশোরে মামলা জটিলতায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে ব্রিজ নির্মাণের কাজ। পাশে নির্মাণ করা বাঁশের সাকোর অবস্থা জরাজীর্ণ। ফলে মানুষের Read more

করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেয়া না দেয়ার Read more

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগে জুয়েল মহাজন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে Read more

ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ
ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস করা যুদ্ধবিমানের ছবিট পেয়েছে। যেটি সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড Read more

সারা দেশে আজ এনসিপির বিক্ষোভ কর্মসূচি
সারা দেশে আজ এনসিপির বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন