সঠিক তথ্য ও উপাত্তের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে আজ ২০ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিসংখ্যান দিবস। আজ একই সঙ্গে দেশে পালিত হচ্ছে ‘জাতীয় পরিসংখ্যান দিবস, ২০২৫’।দিবসটি উদ্‌যাপন করতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে আজ সকালে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে আটটায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিটি রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন হতে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিসংখ্যান ভবনে এসে শেষ হবে।প্রতি পাঁচ বছর অন্তর বিশ্ব পরিসংখ্যান দিবসটি পালিত হয়। জাতিসংঘের উদ্যোগে এই বিশেষ দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো— জীবনযাত্রার মান পরিমাপ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেওয়া। এই বছরের প্রতিপাদ্য ‘ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিকস অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।’বিশেষজ্ঞরা মনে করেন, সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। একটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরতে পরিসংখ্যানিক উপাত্ত মূল ভিত্তি হিসেবে কাজ করে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বছরের ব্যবধানে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বুধবার (১৪ জানুয়ারি) Read more

অবশেষে ফ্রান্সের কোচ হয়ে ফিরছেন বিশ্বকাপজয়ী তারকা জিদান
অবশেষে ফ্রান্সের কোচ হয়ে ফিরছেন বিশ্বকাপজয়ী তারকা জিদান

১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান নিজের দেশকে কোচিং করানোর স্বপ্ন অনেক আগে থেকেই দেখে আসছেন। মাঝে একাধিকবার দিদিয়ের Read more

ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বরগুনার আমতলীতে ট্রান্সফরমার স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহত লাইনম্যানের নাম কাজী বায়েজিদ হোসেন Read more

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Read more

খোলা সয়াবিনের দাম বাড়লো
খোলা সয়াবিনের দাম বাড়লো

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের Read more

টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতী টু ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন