ফরিদপুরের সালথা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস. এম. ইব্রাহিম শেখ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও তিনজন আহত হয়েছেন।রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের বাসিন্দা ও মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি স্থানীয় যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, সকালে শিক্ষক ইব্রাহিম দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ফুকরা ঈদগাহ এলাকায় গ্রামের ভেতর থেকে উঠে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা চারজনই আহত হন।পরে সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক ইব্রাহিম শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর মোটরসাইকেলচালক বাসার খালাসী (৩৫) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই শিক্ষার্থী হাসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিক্ষক ইব্রাহিমের মৃত্যু হয়।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম মারা গেছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’শিক্ষক ইব্রাহিম শেখের অকাল মৃত্যুতে যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের, কূটনৈতিক 'ব্যাকচ্যানেলে'র এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশকে বিপর্যয়ের মুখ Read more

ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা
ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

প্রবল শক্তি নিয়ে হংকংয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। এর প্রভাবে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। এছাড়া দেশটির Read more

ধর্মপ্রাণ জনপদে জুয়ার হাহাকার, প্রশাসনের হস্তক্ষেপে অবসান
ধর্মপ্রাণ জনপদে জুয়ার হাহাকার, প্রশাসনের হস্তক্ষেপে অবসান

কয়েকদিন ধরে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে চলছিল এক ‘বৈধতার মুখোশ পরা অবৈধতার উৎসব’। বৈশাখী মেলার নামে ঐতিহ্যবাহী বলী খেলার Read more

সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য
সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য

দিনের আলো যখন নিভে যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার রেলস্টেশনগুলোকে অপরাধের নিরাপদ স্থান  হিসেবে বেছে নেন অপরাধীরা। অর্থাৎ সন্ধ্যা নামতেই উপজেলাভিত্তিক Read more

ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর
ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল বুধবার (৪ জুন) থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও শিক্ষা কার্যক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন