বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রোববার (১৯ অক্টোবর) কোয়াব সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।গত ৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন পাইলট। ওই নির্বাচনে সভাপতি হন মোহাম্মদ মিঠুন। পাইলটের পাশাপাশি কার্যনির্বাহী পরিষদে জায়গা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর ও ইমরুল কায়েস।এরপর ৬ অক্টোবর বিসিবির পরিচালক নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে জয়ী হন তিনি। দুটি সংগঠনের মধ্যে স্বচ্ছতা ও স্বার্থসংঘাত এড়াতে কোয়াবের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন এই সাবেক উইকেটকিপার ব্যাটার।কোয়াব সভাপতিকে পাঠানো চিঠিতে জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার লেখেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। এই সময়ে আমি অসাধারণ সহকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমাদের ক্রিকেটারদের কল্যাণে সামান্য হলেও অবদান রাখতে পেরেছি। এই অভিজ্ঞতা আমি সবসময় গভীর সম্মান ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করব।’তিনি আরও লেখেন, ‘সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াব-এর নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করা উচিত মনে করছি। অতএব, আমি কোয়াব-এর নির্বাহী সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি। আমার দায়িত্বকালে প্রদত্ত আস্থা, সমর্থন এবং বন্ধুত্বের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ক্রিকেটারদের কল্যাণে কোয়াব-এর ভবিষ্যৎ প্রচেষ্টায় অব্যাহত সাফল্য কামনা করছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান যেন সরকারি দায়িত্ব নয়, বরং পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। যোগদানের কয়েক দিনের মধ্যেই তিনি Read more

মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান
মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত ২ ব্যক্তিকে আটক করেছে ইরান। বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতরত অবস্থায় হাতেনাতে তাদের Read more

খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ
খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার জানাজায় অংশ নিতে গেলে কোনো ব্যাগ Read more

স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন
স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সঙ্গে লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ Read more

ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস
ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস

ইরান থেকে ড্রোন হামলায় কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল Read more

সিরাজগঞ্জে সালিশি বৈঠকে ভ্যানচালকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে সালিশি বৈঠকে ভ্যানচালকে পিটিয়ে হত্যা

জেলার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে ব্রাহ্মণগাতি গ্রামে মেয়ের বাড়িতে সালিশি বৈঠকে গিয়ে হারান আলী শেখ  (৫৫) পিটিয়ে হত্যা করা হয়েছে।নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন