সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আবদুল মালেক (৮২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল মালেক করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে বাদল মিয়া পলাতক।পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত মালেকের ছেলে বাদল মিয়া দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। বিভিন্ন সময় বাবা মালেকের সঙ্গে তার ঝগড়া-বিবাদ লেগে থাকতো।  শুক্রবার দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছেলে বাদল মিয়া উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।নিহতের ভাতিজা হেলাল উদ্দিন জানান, বাদল এলাকার কিছু খারাপ ছেলের সঙ্গে মিশে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রায় সময় তাদের সংসারে ঝগড়া-বিবাদ হতো। কিছুদিন আগে তার বাবা মাদক সংক্রান্ত মামলা করলে বাদল কয়েক মাস কারাভোগের পর বাড়ি ফিরে আসেন। এর পর থেকে তার আচরণ আরও খারাপ হয়ে ওঠে। এ কারণে বাদলের স্ত্রীও তার বাবার বাড়িতে চলে গেছে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছেলে মাদকাসক্ত ছিল। সে মাদক সেবন করে এসে বাবাকে ছুরিকাঘাত করে, এতে তার মৃত্যু হয়। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান
ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান

কুড়িগ্রামের উলিপুরে টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল Read more

অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরায় হোটেলে পুলিশের অভিযান
অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরায় হোটেলে পুলিশের অভিযান

অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত হোটেল গ্র্যান্ড ইন-এ অভিযান চালাচ্ছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার Read more

যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির
যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির

যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত Read more

ভোলার লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ঢল, সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
ভোলার লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ঢল, সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ।বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই ভোলার প্রতিটি লঞ্চঘাটে ঘরমুখো Read more

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা 'থাকতে পারে' বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।সোমবার (১১ Read more

হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ।শুক্রবার রাতে মোবাইল ফোনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন