যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আশা করছি, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স  জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার আশা সৌদি চুক্তি করবে। আমার আশা অন্যরাও করবে। আমি মনে করি যখন সৌদি আরব আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে, তখন সবাই করবে।’তিনি আরও বলেন, ‘সম্প্রতি কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে তার ইতিবাচক আলোচনা হয়েছে এবং তারা শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে।’২০২০ সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান-এই চারটি মুসলিম দেশ প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের আরব ঐক্যের রাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তন আসে।ট্রাম্প বলেন, ‘আমরা আব্রাহাম চুক্তির মাধ্যমে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছি। এখন সময় এসেছে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার।’তিনি ইঙ্গিত দেন, সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ এই চুক্তিতে যুক্ত হলে ইরানসহ আরও কয়েকটি দেশকে আলোচনায় আনা সম্ভব হবে।গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি ইরান ও ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও কথা বলেন। তার মতে, শান্তির জন্য সবাইকে টেবিলে আসতে হবে। আমরা চাই মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা।বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য আসন্ন মার্কিন নির্বাচনের প্রাক্কালে মধ্যপ্রাচ্য নীতিতে তার অবস্থান স্পষ্ট করছে। ওয়াশিংটনের প্রভাব ফিরিয়ে আনতে এবং ইসরায়েল-আরব সম্পর্ককে আরও গভীর করতে তিনি আব্রাহাম চুক্তিকে তার বড় কূটনৈতিক অস্ত্র হিসেবে দেখছেন।সূত্র: রয়টার্সইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলএসডিতে পৌঁছার আগেই কালোবাজারে খাদ্য গুদামের নতুন বস্তা!
এলএসডিতে পৌঁছার আগেই কালোবাজারে খাদ্য গুদামের নতুন বস্তা!

পঞ্চগড়ের দেবীগঞ্জে খাদ্য গুদামের (এলএসডি) জন্য চলতি আমন মৌসুমে ধান ও চাল সরবরাহের জন্য বরাদ্দকৃত নতুন বস্তা কালো বাজারে বিক্রির Read more

বরিশালের অসহায় নারী সালমার স্বপ্ন পূরণ
বরিশালের অসহায় নারী সালমার স্বপ্ন পূরণ

অসহায় নারী সালমা আক্তারের কষ্ট ও তার জীবন কাহিনীর গল্প শুনে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করলেন জমিসহ ঘরের ব্যবস্থা করে Read more

বাঁকখালী মুক্তির অভিযানে প্রশাসন, ভাঙছে দখলদারদের দুর্গ
বাঁকখালী মুক্তির অভিযানে প্রশাসন, ভাঙছে দখলদারদের দুর্গ

কক্সবাজার শহরের প্রাণভোমরা বাঁকখালী নদীকে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন শুরু করেছে বহুল প্রতীক্ষিত উচ্ছেদ অভিযান। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা Read more

ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের, যানচলাচল বন্ধ
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের, যানচলাচল বন্ধ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ৩ দফা দাবিতে শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল। শিক্ষকরা ঘোষণা Read more

ডাকসু নির্বাচন কমিশন গঠন
ডাকসু নির্বাচন কমিশন গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা ও ৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে ১০ সদস্যের কমিশন Read more

মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও
মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও

শাহিনা বেগম। ব্যক্তি একজন হলেও মাদ্রাসায় চাকরি করছেন দুটি পদে। অবাক হবার বিষয় হচ্ছে- পদ দুটিতে এমপিওভুক্ত হয়েছেন তিনি। নিয়মিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন