যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে।    ২০২০ সালে আব্রাহাম চুক্তির অধীনে চার মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যারমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ছিল অন্যতম। যারা মধ্যপ্রাচ্যের দেশ হওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে।ফক্স বিজনেস নেটওয়ার্ককে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার আশা সৌদি চুক্তি করবে। আমার আশা অন্যরাও করবে। আমি মনে করি যখন সৌদি আব্রাহম চুক্তিতে স্বাক্ষর করবে তখন সবাই করবে।”আব্রাহম চুক্তিতে আরও কিছু দেশকে যুক্ত করতে গত বুধবারই কয়েকটি দেশের সঙ্গে তার বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এসব দেশ খুব শিগগিরই দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক চুক্তি করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।২০২০ সালে ট্রাম্প প্রশাসনের চেষ্টায় আরব আমিরাত, বাহরাইন ছাড়াও মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।গত সপ্তাহে ইসরায়েলের সংসদ নেসেটে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি ইরান ও ইসরায়েলের মধ্যেও সম্পর্ক স্থাপন নিয়ে কথা বলেন।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Read more

‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম
‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম

যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকাটা তাদের রুচিবোধের প্রকাশ করে বলে মন্তব্য করেছেন Read more

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা Read more

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি দখল করে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে Read more

ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার
ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৭,৯৪০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার করেছে।সোমবার(১৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভৈরব সৈয়দ নজরুল ইসলাম Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রবিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় পৌনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন