যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ‘ঘুষ নেওয়ার অপরাধে’ গ্রেপ্তারের পর অবশেষে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।শামীমা আক্তারকে গত ৭ অক্টোবর গ্রেপ্তার করে যশোর দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংস্থাটি তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুদক কর্তৃক গ্রেপ্তার হয়েছেন, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী সরকার তাঁকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।এর আগে গত ৬ অক্টোবর বিকালে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোর কোতয়ালী থানার ৩০২, নাজির শংকরপুর এলাকার এবং তার সহযোগী হাসিবুর বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের বাসিন্দা।উপপরিচালক সালাহউদ্দীন বলেন, যারা এ ঘুষের টাকার পেছনে রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোংলার প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড Read more

টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ
টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে লংকানদের চাপা দিতে দ্বিতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা
লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা Read more

গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান
মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান

জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন