‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয় (গবি) ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজনে ‘অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা–২.০’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ ব্লক–২০৬ নং কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবিডিএসের সভাপতি আরিফুল ইসলাম বুলবুল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিশাত লুবনা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষক উপদেষ্টা পরিষদের সদস্য তানিয়া আহমেদ ও মো: এখলাস উদ্দিন দিপু, জিবিডিএসের এলামনাই সদস্য শেখ খোদারনূর ইসলাম রনি ও রিয়াদুস জামান রিয়াদসহ গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নবনির্বাচিত সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।জিবিডিএসকে শুভেচ্ছা জানিয়ে গকসুর নবনির্বাচিত সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যতগুলো ক্লাব রয়েছে, তার মধ্যে জিবিডিএস আমার অন্যতম পছন্দের ক্লাব। এই ধরনের ক্লাবগুলোর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন বিষয়টি যথাযথভাবে অনুধাবন করে না। আমি সবাইকে আশ্বস্ত করছি যে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লাবকে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা দিতে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।’জিবিডিএসের সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্লাবগুলোর প্রতি যথাযথ মনোযোগের অভাব। ক্লাবগুলো প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। তাই ক্লাবগুলোর বাজেট সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা অত্যন্ত জরুরি। এজন্য আমি ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সহযোগিতা কামনা করছি।’বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘ছাত্র প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব থাকবেই, এটাই স্বাভাবিক। জিবিডিএসকে আরও বেশি বেশি কর্মশালা আয়োজন  করার আহ্বান থাকবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোর মধ্যে এটি আমার সবচেয়ে প্রিয় ক্লাব।’অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নিহত ৪, বেলুচিস্তানে নিহত ১৮
খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নিহত ৪, বেলুচিস্তানে নিহত ১৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বাজাউর জেলায় পাক বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ কমান্ডারসহ চারজন নিহত হয়েছে। Read more

সিরাজদিখানে দরিদ্র ও অসহায় ৮৫ জন নারীর মাঝে চাল বিতরণ
সিরাজদিখানে দরিদ্র ও অসহায় ৮৫ জন নারীর মাঝে চাল বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় ৮৫জন নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২২ Read more

সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক
সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন Read more

সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন জল সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত কল্পে ‘বয়েরসিং Read more

উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম
উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু Read more

‘অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে, মেসেজ ক্লিয়ার’
‘অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে, মেসেজ ক্লিয়ার’

দেশে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন