ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের ৮ আগষ্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার।  দায়িত্ব নিয়েই প্রতিশ্রুতি দেন রাষ্ট্রের বিভিন্ন দিক সংস্কারের, গঠন করেন কয়েকটি সংস্কার কমিশন।কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন।গত ১৫ ফেব্রুয়ারি থেকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ।কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি, স্বাক্ষরের বিষয়েও রয়েছে মতভিন্নতা। সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে একমত হলেও ভোটের দিন ও পথ-পদ্ধতি নিয়ে দলগুলোর মতভিন্নতা আছে। কোনো কোনো দল সনদে সই করার আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়।এই নিয়ে গতকাল সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে বসে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যেমন সবাই মিলে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলেই আমাদের কাজ পরিণত হলো।’বৈঠকে সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজন করার মতামত পূণর্ব্যক্ত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাইউদ্দিন আহমদ।বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে নিশ্চিত করেন  সালাহউদ্দিন আহমদ। তবে, জামায়াতে ইসলামী সনদে স্বাক্ষর করবে কি না সেটা অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন বলে জানান নায়েবে আমীর ডা. তাহের। গণভোটের সময় নিয়েও মতভিন্নতা থেকে গেছে দলটির। নভেম্বরে গণভোট চায় দলটি, বৈঠকে দলটির পক্ষ থেকে তা পূণর্ব্যক্ত করা হয়।অপরদিকে, জাতীয় নাগরিক পার্টি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে কি করবে না—সেটা এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামও একই রকম কথা  বলেছেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে।এছাড়া গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ সনদে স্বাক্ষর করার কথা জানালেও স্বাক্ষর না করার কথা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলুমার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ।জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংস্কার করা না হলে তাতে তারা স্বাক্ষর করবেন না বলে জানান। এ ছাড়া সনদে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র না থাকলে সনদে স্বাক্ষর না করার কথা জানিয়েছে গণফোরামও।আগামীকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের দিন ধার্য করা হয়েছে। শুক্রবারের আগে মাত্র এক দিনে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়ে গেছে মতভিন্নতা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

দেশে ফিরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিকে নিজের ভেরিফাইড ফেসবুক Read more

মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি
মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও দীর্ঘ সময় থাকার পরিকল্পনায় রয়েছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফুটবল তারকার Read more

এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি
এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি

আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) ফি বাড়তে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে ‘বিগ বিউটিফুল Read more

মক্কা নগরীকে ঘিরে নতুন পরিকল্পনা সৌদির
মক্কা নগরীকে ঘিরে নতুন পরিকল্পনা সৌদির

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের বাইরে একটি বিশাল সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ প্রকল্পের আওতায় নামাজ, আবাসন ও আতিথেয়তা Read more

সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক
সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন Read more

আজ থেকে সীমিত আকারে খুলছে সেন্টমার্টিন
আজ থেকে সীমিত আকারে খুলছে সেন্টমার্টিন

৮ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে খুলছে সেন্টমার্টিনের দুয়ার। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন