আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম জানানো হয়।দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।দলের চেয়ারম্যান মঞ্জু জানান, ‘নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ‍্যায় শুরু হচ্ছে। দলীয়ভাবে আজ শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। কিন্তু নির্বাচন নিয়ে এখনও জনমনে সন্দেহ সংশয় কাটছে না। এবি পার্টি মনে করে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বিভিন্ন বিষয়ে মতভেদ প্রকাশ করছে তাতে অন্তর্বর্তী সরকারকে আরও একটু মজবুত ভূমিকা নেয়া প্রয়োজন।’তিনি বলেন, ‘আমরা বারবার বলছি সরকার দৃঢ় না হলে, সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়বে।’ এবি পার্টি আগামী নির্বাচনে কোন জোটে যাবে কিনা এ প্রসঙ্গে সংবাদ কর্মীদের জবাবে তিনি বলেন, দলগতভাবে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে এবি পার্টি, পাশাপাশি একটি মধ‍্যপন্থী জোট গঠনের প্রয়াসও চলমান থাকবে। শুধু নির্বাচন কেন্দ্রিক নয় জুলাইয়ের ঐক‍্য ও অঙ্গীকার রক্ষায় নতুন রাজনৈতিক জোট গড়ে তোলা হবে।ব‍্যারিস্টার ফুয়াদ বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু কেউ কেউ এটাকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের সরকার বলে হেয় করার চেষ্টা করে। মুসলিম লীগ ও আওয়ামীলীগ দুটি দেশের স্বাধীনতার নেতৃত্ব দিলেও রাজনৈতিক ভুলের কারণে ইতিহাসের ভিলেন হিসেবে চিহ্নিত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন ফায়ার ফাইটারসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা Read more

মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) Read more

অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব
অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব

নিঃসন্দেহে দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু গত বছর ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব Read more

টঙ্গীতে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
টঙ্গীতে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৯ আগস্ট) দুপুর একটার দিকে শিশুটি নদের পানিতে ডুবে Read more

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ

কুমিল্লা-৬ আসনে দীর্ঘদিন ধরে বিএনপিকে আগলে ধরে রাখা ত্যাগী নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন কে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন