ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।৫৫ বিজিবির মিডিয়া সেল থেকে বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করা হয়।তাদের সম্ভাব্য বাড়ির ঠিকানা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে নাম এবং ঠিকানা নিশ্চিত হতে অধিকতর তথ্য সংগ্রহের প্রচেষ্টা চালাচ্ছে বিজিবি।হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম-পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে। ৫৫ বিজিবি জানায়, ২/৩ দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায় ৩ জন বাংলাদেশি নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া নামক স্থানে গোপনে প্রবেশ করে। স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত।স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কায় সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির
১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির

আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের Read more

তানোরে খেলার মাঠ উদ্ধারে মানববন্ধন
তানোরে খেলার মাঠ উদ্ধারে মানববন্ধন

রাজশাহীর তানোর পৌর এলাকার গোকুল মথুরা গ্রামের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী খেলার মাঠ যেন আজ অস্তিত্ব সংকটে। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি Read more

সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল Read more

‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী
‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী

দেশের প্রথম কুরআনভিত্তিক মেগা রিয়েলিটি শো ‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক Read more

কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে নিহত ২৫
কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে নিহত ২৫

কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার Read more

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন