আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে জাতীয় পর্যায়ের গির্জার চলমান দ্বন্দ্ব ভিন্ন পর্যায়ে পৌঁছেছে। এই সংঘাতের প্রেক্ষাপটে এক বিশপসহ ছয়জন ধর্মযাজক ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আরাগাটসোটন ডায়োসিসের প্রধান বিশপ এমক্রতিচ প্রোশ্যন। তার আইনজীবী আরা জোগরাবিয়ান ফেসবুকে জানিয়েছেন, তিনি বর্তমানে আটক ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করতে পারছেন না। খবর রয়টার্সের।আর্মেনিয়ার তদন্ত কমিটি নিশ্চিত করেছে, ছয়জন ধর্মযাজকের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে তদন্ত চলছে।আর্মেনিয়ার মানবাধিকার রক্ষাকারী দপ্তরের প্রধান আনাহিত মানাসিয়ান বলেছেন, তারা ঘটনাস্থলে পরিস্থিতি যাচাইয়ের জন্য একটি জরুরি টিম পাঠিয়েছেন।সম্প্রতি পাশিনিয়ান সরকারের সঙ্গে আর্মেনিয়ান অ্যাপোস্টলিক গির্জার সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে। সরকার গির্জার শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছে, অন্যদিকে চার্চের পক্ষ থেকে বলা হচ্ছে—পাশিনিয়ান সচেতনভাবে জাতীয় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে দুর্বল করার চেষ্টা করছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের
নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।শনিবার (২৭ Read more

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মুক্তিপণের Read more

জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ
জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল (৫০) ও আশিক (১৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। Read more

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে।রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী Read more

‘শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল-উদ্ভাবনী মানুষ গড়ার জন্যও’
‘শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল-উদ্ভাবনী মানুষ গড়ার জন্যও’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয় বরং সৃজনশীল, স্বাধীন Read more

টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১
টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১

কক্সবাজার টেকনাফে দায়িত্বরত পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবা বোঝাই একটি মোটর সাইকেল জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন