ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দিগনগর এলাকার মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত জাল উপজেলা পরিষদ পুকুরপাড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু অভিযান পরিচালনা করতে সহায়তা করেন।জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলা দিয়ে প্রবাহমান মধুমতি নদীতে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারিরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারে মেতে ওঠেন। পরে গোপন সংবাদ পেয়ে নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। দীর্ঘ সময় অভিযান চালিয়ে ওই নদী থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাল ও নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল ফেলে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। মাছের সঙ্গে আটকা পড়ে খাল ও নদীর জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাই দেশীয় মাছ রক্ষার্থে নদীতে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আজ না হোক কাল ভালোবাসার চিহ্ন এঁকে দেবই’, ছাত্রীকে খুবি শিক্ষক
‘আজ না হোক কাল ভালোবাসার চিহ্ন এঁকে দেবই’, ছাত্রীকে খুবি শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ Read more

ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক Read more

উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে। উপজেলার ২৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৯টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। Read more

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া Read more

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে শুনু সভাপতি, লিটন সম্পাদক
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে শুনু সভাপতি, লিটন সম্পাদক

‎বাগেরহাট প্রেস ক্লাব নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি ‎আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন