নিজে পেশায় চিকিৎসক হলেও স্ত্রী বিশ্বের অন্যতম বড় তারকা হওয়ায় বিলাসী জীবনযাপন করতেন স্বামী। কিন্তু ডিভোর্সের পর বিলাসিত করার পর্যাপ্ত অর্থ নেই। তাই মাসে মাসে স্ত্রীর কাছ থেকে অর্থ নিতে আদালতের দারস্থ হয়েছেন স্বামী।ঘটনা অস্ট্রেলিয়ার পপ তারকা সিয়া ফার্লার এবং তার স্বামী বার্নাডের মধ্যে। গত মার্চ মাসে তিনি স্বামীর সঙ্গে ডিভোর্সের আবেদন করেন।সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতে বার্নাড বলেছেন স্ত্রীর সঙ্গে থাকার সময় যে ‘বিলাসী ও সমাজের উঁচুস্তরের মানুষের’ জীবন-যাপন তিনি করতেন সেটি অব্যাহত রাখতে মাসে তার ২ লাখ ৫০ হাজার ডলার প্রয়োজন। যা বাংলাদেশি অর্থে ৩ কোটি টাকার বেশি।তিনি আদালতে বলেছেন, ‘অর্থনৈতিকভাবে স্ত্রীর ওপর নির্ভর ছিলেন’। এছাড়া সাবেক স্ত্রীর কথায় চাকরি ছেড়ে তার সঙ্গে মেডিকেল ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু এ ব্যবসা বেশিদিন স্থায়ী হয়নি। চাকরি ছাড়ায় এখন তার কাছে অর্থও নেই।তারকা শিল্পীর সিয়ার সঙ্গে ২০২২ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বার্নার্ড। তাদের ১৮ মাস বয়সী একটি ছেলেও আছে। তিনি জানিয়েছেন, মাসে তাদের দুজনের ৪ লাখ ডলার খরচ যেত। যারমধ্যে ব্যক্তিগত বিমানের খরচ, ছুটি কাটানোর খরচ, দামি জায়গায় খাবার খাওয়ার খরচ এবং অন্যান্য স্টাফদের বেতনের খরচ আছে।সাবেক স্ত্রী পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন জানিয়ে তিনি বলেছেন, তার এখন মাসে মাসে অর্থ পাওয়া খুবই জরুরি। কারণ যেহেতু দীর্ঘসময় তিনি চিকিৎসা পেশা থেকে বাইরে ছিলেন তাই তাকে আবারও এ পেশা শুরু করতে বিভিন্ন কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তাই এই সময়টায় তার আর্থিক সহায়তা প্রয়োজন।সূত্র: বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার Read more

শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে Read more

ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

ইতালিতে মো. আলী আজগর মন্টু (৪২) নামের প্রবাসী এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান
জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও জানি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে Read more

খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া Read more

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬.৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন