ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজার দিকে রওনা দিয়েছিলেন বিশ্বের প্রায় ৫০০ অধিকারকর্মী। এরমধ্যে ছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।গত ২ অক্টোবর জাহাজ জব্দ করে তাদের ধরে আসোদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা। এরপরই শুরু হয় নির্যাতন।সুইডিশ সংবাদমাধ্যম আফটোনব্লাডেটকে গ্রেটা বলেছেন, আটকের পর তার স্যুটকেস জব্দ করে ইসরায়েলি সেনারা। স্যুটকেসটি ফেরত দেওয়া হলে তিনি দেখেন সেখানে ‘বেশ্যা থুনবার্গ’ লিখে দেওয়া হয়েছে। এছাড়া তার লাগেজের ওপর কালো মার্কার কলম দিয়ে ইসরায়েলি পতাকা এবং পুরুষাঙ্গের ছবি আঁকা ছিল।আসোদ বন্দরে যাওয়ার পর ‘দুঃস্বপ্নময়’ পরিস্থিতি দেখেন বলেও জানিয়েছেন গ্রেটা। তিনি বলেছেন, তাকে একটি লোহার খাঁচায় টেনেহিঁচড়ে নেওয়া হয়।গ্রেটা বলেন, “খুব সম্ভবত আমি ৫০ জনকে এক লাইনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেছি। তাদের হাতে হাতকড়া লাগানো। আর কপাল ছিল মাটির সঙ্গে লাগানো। তারা যেখানে বসেছিলেন তার উল্টো দিকে আমাকে নেওয়া হয়। তারা আমার শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দেয়। যা জড়ানোই ছিল। তারা আমাকে লাথি মেরেছে, আঘাত করেছে।”“এরপর তারা আমার টুপি খুলে ফেলে মাটিতে ফেলে দেয়। টুপিটি মাড়িয়ে এটিতে লাথি দেয়।”গ্রেটা আরও বলেছেন, “ইসরায়েলি রক্ষীদের মধ্যে কোনো ধরনের মায়া বা মানবতাবোধ নেই। তারা আমার সাথে সেলফি তুলতে থাকে। আরও অনেক কিছু ঘটেছে। যা আমার মনে নেই। একসঙ্গে অনেক কিছু হচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েলাম, ব্যথা পাচ্ছিলাম। কিন্তু ওই সময় শান্ত থাকার চেষ্টা করছিলাম।”এছাড়া তিনিসহ প্রায় ৬০ জনকে কারাগারের একটি ছোট রুমে ঠাসাঠাসি করে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন গ্রেটা। তিনি বলেন, “সেখানে অনেক গরম ছিল। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা পুরোটা সময় পানির জন্য কাকুতি মিনতি করেছি। বলেছি, ‘আমাদের পানি দিন, পানি দিন’। আমরা চিৎকার করেছি। কিন্তু কারাগারের রক্ষীরা আমাদের রুমের সামনে দিয়ে হেঁটে যেত তাদের পানির বোতল নিয়ে। বোতল হাতে নিয়ে তারা হাসাহাসি করত। আমাদের সামনে পানির বোতল ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছে তারা।”“যখন কেউ অজ্ঞান হতো, আমরা চিকিৎসকের জন্য চিৎকার করতাম। তারা এসে গ্যাস ছেড়ে দেওয়ার হুমকি দিত। তাদের হাতে গ্যাসের সিলিন্ডার থাকত এবং এগুলো আমাদের ওপর ছাড়ার কথা বলত।”“রাতের বেলা রক্ষীরা আমাদের এখানে আসত। তারা কারাগারের লোহার দণ্ডগুলো নাড়াত, ফ্ল্যাশলাইট মারত। রাতের বেলা একাধিকবার এসে আমাদের জোর করে ঘুম থেকে জাগিয়ে তুলত।”এতসব নির্যাতনের পর ৬ অক্টোবর গ্রেটা থুনবার্গকে ছেড়ে দেয় দখলদাররা। তিনি অভিযোগ করেছেন, তার নিজ দেশে সুইডেনের দূতাবাসের কর্মকর্তারা তাকে সাহায্য করেনি। বরং তার ওপর যে নির্যাতন চালানো হয়েছে সেটি ঢাকার চেষ্টা করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় চাঁদাবাজ ধরতে গিয়ে আহত ৩ নৌপুলিশ, গ্রেপ্তার ২
মেঘনায় চাঁদাবাজ ধরতে গিয়ে আহত ৩ নৌপুলিশ, গ্রেপ্তার ২

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় পুলিশের ওপর টেটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় Read more

চাটমোহরে স্কুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের বিরোধ
চাটমোহরে স্কুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের বিরোধ

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলঙ্কা উচ্চ বিদ্যালয়ের সড়কের পাশে গাছ কাটা নিয়ে দুই পক্ষের বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষ বলছে, Read more

বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের
বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের

কু‌ড়িগ্রামের উলিপু‌ররে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান পায়‌নি ফায়ার সার্ভি‌সের ডুবু‌রি দল। র‌বিবার (১১ মে) বি‌কেল সা‌ড়ে Read more

৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী
৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘নিবন্ধন পাওয়ার পর এনসিপির নেতৃত্বে আগামী সরকার গঠন হবে। আগামী Read more

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। যেখানে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে Read more

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আতিয়ার রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন