দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার ও ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম মুকুলকে (৩২) আগুনে পুড়িয়ে মারা হুমকি দিয়েছেন চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের সাংবাদিক সাইফুল ইসলাম এর বসতবাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে আগুনে পুড়িয়ে মারার প্রকাশ্য হুমকি দেন।ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম মুকুল ওই ওয়ার্ডের শফিকুল ইসলাম তৈয়ব মিয়ার ছেলে এবং অভিযুক্ত সাইফুল ইসলাম সবুজ একই এলাকার বাসিন্দা।এ ঘটনায় মঙ্গলবার রাতেই সাংবাদিক মো. সাইফুল ইসলাম চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। তিনি চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।জানা গেছে, শ্রমিকলীগ নেতা সবুজের স্ত্রী একটি সরকারি প্রাইমারী স্কুলে সহকারী শিক্ষিকা পদে কর্মরত আছেন। গেল ২০ জানুয়ারি তার স্ত্রী শ্রেণী কক্ষে দ্বিতীয় শ্রেণীর ক্লাসে তার শিশু কন্যাকে টেবিলে বসিয়ে বাকবাকুম পায়রা কবিতা পাড়িয়ে ভিডিও চিত্র ধারণ করেন। ওই ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করে ক্যাপশন লিখেন ‘ম্যাডাম যখন দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে বাকবাকুম পায়রা কবিতা শেখায়’। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় একাধিক জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে ওই সংবাদের জের ধরে সাংবাদিক সাইফুল ইসলাম মুকুলকে দায়ী করে তার সঙ্গে বিরোধ সৃষ্টি করেন শ্রমিকলীগ নেতা।ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম মুকুল বলেন, ‘আমি তার প্রতিবেশী হওয়ায় তার স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশে আমার ইন্দন রয়েছে, এমন অভিযোগ তুলে সে আমার সাথে বিরোধ শুরু করেন। এনিয়ে শ্রমিকলীগ নেতা সবুজ আমার ওপরে ক্ষিপ্ত হন এবং আমাকে দেখে নিবেন বলেও হুমকি দেন। একাধিকবার মামলা হামলার হুমকি দেওয়ার পর ফের মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের সামনে তার স্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ নিয়ে তর্ক হয়। ওই তর্কের জেরে এলাকার মানুষের সামনে প্রকাশ্যে আমাকে ও আমার বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেন। পরে স্থানীয় বাসিন্দাদের তোপে মুখে তিনি ওই স্থান থেকে পালিয়ে যান।’তিনি আরও অভিযোগ করে বলেন, ওই শ্রমিকলীগ নেতা আমাকে ইতিপূর্বেও একাধিকবার হত্যার হুমকি দিয়েছেন। কিন্তু ফের আমাকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয়ায় আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমি আইনি সহায়তা চেয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছি।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘সে আমার বোনের ছেলে, তার সঙ্গে আমার কোন বিরোধ নেই। আগুনে পুড়িয়ে মারার হুমকির বিষয়টি অস্বীকার করেন তিনি।’চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, সাংবাদিক সাইফুল ইসলামকে আগুনে পুড়িয়ে মারার হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সোমবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের কর্মকর্তাগণ অভিযান চালিয়েছেন। এ সময় স্বাস্থ্য সেবার Read more

আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক
আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি) লটারি জিতলেন বাংলাদেশি একজন ট্যাক্সিচালক। তার নাম Read more

হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল
হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল

আমি আশাবাদী, হতাশ হতে চাই না। তবে তারপরও হতাশ হতে হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি Read more

জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা
জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা

জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারি চালিত অটোভ্যানে করে যাওয়ার পথে ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে সংঘর্ষে সাহারা ভানু (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু Read more

কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল
কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ Read more

‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার
‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন