গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। এ ছাড়া, যুদ্ধবিরতি লঙ্ঘণের পরিণতি ‘গুরুতর ও বিপজ্জনক’ হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেছেন।বাঘাই বলেন, এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও চরমপন্থি দখলদারদের হাতে অলিভ বাগান ধ্বংস, আবাসিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং আল-আকসা মসজিদে অবমাননাকর আচরণ চলমান রয়েছে।তিনি যুদ্ধবিরতির নিশ্চয়তাদানকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলি আগ্রাসনের দায়ভার নির্ধারণ করে এবং তাদেরকে এসব অপরাধ বন্ধে বাধ্য করে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সময় সতর্ক করে বলেন, ইসরায়েল অতীতেও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের ওপর অপরাধ চালিয়ে গেছে। এবারও যদি নিশ্চয়তাদানকারী দেশগুলো নীরব থাকে, তাহলে এর পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’।সূত্র: মেহের নিউজইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম
মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম

‘স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র- সবকিছুই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে’- এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি
‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি

ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের বাবা রিকশাচালক আবু রায়হান হতদরিদ্র। কোনোরকম টেনেটুনে সংসার চলত। Read more

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ আলী।শনিবার (২৪ মে) দুপুরের দিকে তিনি বেনাপোল Read more

সিলেটে পাথর লুট: জড়িতদের তালিকা প্রকাশ করলো প্রশাসন
সিলেটে পাথর লুট: জড়িতদের তালিকা প্রকাশ করলো প্রশাসন

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকার পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা প্রকাশ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তির Read more

ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের কন্যা শিশু নুসরাতকে গলা টিপে হত্যার ঘটনায় প্রধান আসামি আলমগীর মিয়া (৩২) কে ৩ Read more

বাউফলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থাপনের দাবিতে মানববন্ধন
বাউফলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থাপনের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে একটি পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের দাবী মানববন্ধন করেছে এলাকবাসী। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাড়ে ১২টায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন