যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান নিম্ন মানের চাউল রাখা ও ধান কেনার হিসাবের গড়মিল থাকার কারণে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, শার্শা উপজেলায় ১৭টি রাইস মিল থেকে ১২ হাজার ৬শত ১৬ মেট্রিক টন চাউল কেনা হয়েছে। সেখান থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাউল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন এবং ধান কিনেছেন ১ হাজার ৫৬ মেট্রিক টন, সেখান থেকেও কমিশন খেয়েছেন তিনি। এ ধরণের অভিযোগের কারণেই দুদকের সদস্যরা ঝটিকা অভিযান চালিয়েছেন।দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন সাংবাদিকদের বলেন, অভিযানের সময় ৪, ৫ ও ৬ নাম্বার গোডাউনে নিম্ন মানের চাউল পাওয়া যায় এবং ধান কেনার কোনো হিসাব দেখাতে পারেননি। একারণে তাকে দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন, শুধু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান ও উপ খাদ্য পরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেট খাদ্য গুদামে নানান ধরনের অপরাধ করে থাকেন।এ ব্যাপারে অভিযুক্ত খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান বলেন, ‘কে বা কারা আমার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন। তারই প্রেক্ষিতে দুদক এর কর্মকর্তারা এসেছিলেন। কাগজপত্র নিয়ে কাল বুধবার যশোর দুদক অফিসে হাজির হবো।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি
নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির অভিযোগ ওঠেছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইলে অবস্থিত Read more

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া Read more

বিরামপুরে জাল নোটসহ আটক ২
বিরামপুরে জাল নোটসহ আটক ২

দিনাজপুরের বিরামপুরে জাল নোটসহ আবির হোসেন (২২) ও আব্দুল্লাহ (৩২)  নামে দুই জনকে আটক করেছে পুলিশ।রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ Read more

‘শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না’
‘শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না’

শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, Read more

ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে খুব দ্রুতই ছাত্র রাজনীতি ফিরে আসে। এমনকি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে না থাকা Read more

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন