একসময় টিনের ছাউনি দেওয়া ঘরে সংসার চালাতেন কষ্ট করে। সেই ঘর থেকেই বড় করেছেন ছেলেকে। আজ সেই ছেলে দেশের জনপ্রিয় মুখ, সবাই চেনে তাকে ‘রিপন ভিডিও’ নামে। কিন্তু খ্যাতির চূড়ায় উঠেই নাকি এখন আর বাবা-মায়ের খোঁজ নেন না, দেন না ভরণপোষণ, এমনই অভিযোগ তাঁদের।শুধু তাই নয়, বিয়ে করে দুই সন্তানের জনক হয়েছেন তিনি। কিন্তু জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর টেলিভিশন ক্যামেরার সামনে অকপটে অস্বীকার করেন বিয়ের খবর। বলেন, যাকে স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে বড় ভাইয়ের স্ত্রী- ‘ওটা ভাবি লাগে আমার।’নেত্রকোনার সদর উপজেলার কাঠমিস্ত্রি রিপন মিয়া। ‘বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক,/ তোমার সাথে গল্প করব আমি সারা রাত’- ২০১৬ সালে এই সংলাপভিত্তিক একটি ভিডিও বদলে দেয় তাঁর ভাগ্য। সময়ের সঙ্গে মজার মজার ভিডিও বানিয়ে ফেসবুকে বিপুল জনপ্রিয়তা পান তিনি। বর্তমানে তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা ১৯ লাখেরও বেশি।তবে জনপ্রিয়তার এই শিখরে উঠেও এখন বিতর্কের মুখে রিপন মিয়া। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রিপনের পারিবারিক জীবনের অজানা দিকগুলো।প্রতিবেদনে রিপনের মা অভিযোগ করেন, রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও লজ্জা পান রিপন। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন, কিন্তু দেন না ভরণপোষণ।রিপনের মা এটিএন নিউজকে বলেন, ‘খুব কষ্ট করে মানুষ করেছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে। ও বাড়ি করেছে।’তিনি জানান, রিপন মিয়ার বিয়ে তারাই (পারিবারিকভাবে) দিয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।বাবা-মাকে অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা। মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন, ‘আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক। সে বড় হইছে। আরো বড় হোক, দোয়া করি।’রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন। পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। তার দাবি, ছেলে ভরণপোষণ দেয় না। তবে খোঁজখবর নেয়।এসব অভিযোগের বিষয়ে এটিএন নিউজের প্রতিবেদক যখন রিপনের কাছে মন্তব্য চাইতে যান, তখন তিনি স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় প্রথমে সাংবাদিককে ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলেন। তার যুক্তি, খুব সহজে কারো সঙ্গে কথা বললে তাঁর মূল্য কমে যায়। শেষ পর্যন্ত রিপন মিয়া স্পষ্টভাবে জানান, ‘আমি ইন্টারভিউ দিই না।’পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন। স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন, এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ। তিনি বলেন, ‘ওটা ভাবি লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন?’ রিপন বলেন, ‘অনেকেই তো অনেক কথা বলেন, মানুষের মুখ কি ধরে রাখা যায়? এটাই বাস্তব।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন
ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস দেখা দিয়েছে। বিগত ১০ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। ফেল করেছেন পাঁচ Read more

আ.লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস
আ.লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামে যুবক নিহত
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামে যুবক নিহত

যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফারুক আহম্মেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না’
‘এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না’

এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশন (ইসি) বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির Read more

নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ: ফয়জুল করিম
নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ: ফয়জুল করিম

বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর ঈদগাহ মাঠে রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার সময় ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে Read more

নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ অস্ট্রেলিয়ার
নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ অস্ট্রেলিয়ার

নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন