রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার পাংশা উপজেলার সেনগ্রামের হারুন মাস্টারের ছেলে। হান্নান পাংশা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।মঙ্গলবার দুপুর ১ টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় সড়ক পার হতে গিয়ে দ্রুত গতির একটি মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৌরভ বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান নামে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার
বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নাশকতা মুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা হামিদুর রহমানকে Read more

রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের
রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের

সিকান্দার রাজাকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের ঘোষিত এ দলে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে Read more

ভোলায় নারী নেত্রীকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
ভোলায় নারী নেত্রীকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ভোলার তজুমদ্দিন উপজেলায় নারী নেত্রীকে মারধরের ঘটনায় চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।গতকাল Read more

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ Read more

জাল সনদে শিক্ষকতা করছেন মোস্তফা: আবার জাল সনদ বিক্রির অভিযোগ!
জাল সনদে শিক্ষকতা করছেন মোস্তফা: আবার জাল সনদ বিক্রির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে ভুয়া বা জাল কম্পিউটার প্রশিক্ষণ সনদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন