মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘রাসেল–ফয়সাল বাহিনী’ নামে একটি সংঘবদ্ধ চক্রের অবৈধ অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।১ মিনিট ১৭ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, জনশূন্য স্থানে চারজন যুবক প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি ছুঁড়ছে এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলার বাঘরা এলাকার রাসেল, উপজেলার কামারখোলা এলাকার ফয়সাল, উপজেলার মথুরা পাড়ার আহির (টুপি পরিহিত) ও একই এলাকার অর্পণ (কালো পাঞ্জাবি পরিহিত) রয়েছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান শনাক্ত করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল শ্রীনগরের বাঘরা গ্রামেই।ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ দেখা না গেলেও, তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। সেখানে ফয়সাল নামের এক যুবককে আহিরকে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দিতে দেখা যায়।এ বিষয়ে রাসেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, রাসেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু
বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু

পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।বুধবার (৭ মে) রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে Read more

শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ
শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের Read more

নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত
নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক Read more

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণতান্ত্রিক Read more

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন