যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক মহিবুর রহমান ওরফে রিমন রেলওয়ে পুলিশের একজন সদস্য। তিনি চাঁদপুর রেলওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। রিমন চট্টগ্রামের সীতাকুন্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের শাহ আলমের ছেলে।পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, রিমন চট্টগ্রাম থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে আসছিলেন। তার বিরুদ্ধে কোতয়ালি মডেল মাদক আইনে থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে। রিমন চাঁদপুর জিআরপিতে কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে।আটক রিমন চাঁদপুর রেলওয়ে পুলিশে কর্মরত বলে সাংবাদিকদের জানালেও তার কনস্টেবল নম্বর বলতে রাজি হননি।উল্লেখ্য, রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে যশোর উপজেলার মনোহরপুরের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৪-৬২২৭) তল্লাশির সময় রিমনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির
শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির

রাজধানীর উত্তর অংশে বসবাসরত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা Read more

বিএনপির গুলশান কার্যালয়ে এনসিপি নেতারা
বিএনপির গুলশান কার্যালয়ে এনসিপি নেতারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় Read more

দেশে অভিযানে একদিনে ১৪৮৬ জন গ্রেফতার
দেশে অভিযানে একদিনে ১৪৮৬ জন গ্রেফতার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৮৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার Read more

শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা
শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারে পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ ৬টি কাঠ Read more

মহান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না
মহান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না

মহান আল্লাহ ক্ষমাশীল। তিনি ক্ষমা করাকে পসন্দ করেন। তিনি বান্দাদের উদ্দেশ্যে বলেন, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর যুলুম করেছ Read more

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন