মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। উপজেলার গোপালনগর গ্রামের লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সড়কের পাশে সাবেক কাস্টম অফিসার আতাউল হকের পুকুর থেকে দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ফসলি জমিতে জমা করে রাখা হয়েছে। সেখান থেকে ভারী ড্রাম ট্রাকে বালি বহন করে নিয়ে যাওয়ার ফলে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় অপরাধীরা শক্ত সিন্ডিকেট গড়ে তুলেছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় নুরুল ইসলামের সহযোগিতায় গাড়াডোব গ্রামের প্রভাবশালী রহিম সেখানে কিছু পেটোয়া বাহিনী দিয়ে অবৈধভাবে এ কার্যক্রম চালাচ্ছে। এলাকাবাসীরা জানায়, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে জমা করে রাখা হয়েছে। এখন সেগুলো ভারী গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, যার ফলে সড়কটি মারাত্মকভাবে ভেঙে গেছে। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও তারা নীরব রয়েছেন। প্রশাসন থেকেও কোনো ধরণের প্রতিকার পাচ্ছে না তারা। নওশাদ আলী নামের স্থানীয় এক বাসিন্দা জানান, বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলছে না। আসাদুল ইসলাম নামের আরেকজন কৃষক জানান, আমার জমির কিছুটা দূরেই এই বালু তোলার কাজ হয়েছে, এখন আমার জমিটাও ভাঙনের মুখে। যারা বালু তুলছে তারা ক্ষমতাবান হওয়ায় আমরা প্রতিবাদ করতে পারিনি। সেজন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, তবে এখনো কোনো কাজ হয়নি। এ বিষয়ে অভিযুক্ত বালু উত্তোলনকারীরা কথা বলতে রাজি হননি। গাংনীর এলজিইডি প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, ‘শুনেছি সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে।’ গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘স্থানীয়দের লিখিত অভিযোগ পেয়েছি। ভূমি কর্মকর্তাকে সেখানে পাঠানো হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

সুবর্ণচরে সুব্রত চন্দ্র দাস হত্যার রহস্য উন্মোচন, মূল আসামী গ্রেফতার
সুবর্ণচরে সুব্রত চন্দ্র দাস হত্যার রহস্য উন্মোচন, মূল আসামী গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচরের পশ্চিম চরজুবলী এলাকায় গত ১৩ অক্টোবর সংঘটিত সুব্রত চন্দ্র দাস (৪৭) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও  মূল আসামী নূর Read more

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (৩ নভেম্বর) ছাত্রদলের সভাপতি Read more

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আফগানিস্তানকে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুভসূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে জয় নিশ্চিত Read more

টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬
টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

মালয়েশিয়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে Read more

৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের
৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের

প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পর্যটনের নতুন দুয়ার খুলে দিয়েছিল বলে মনে করেছিলেন অনেকেই। ২০২২ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন