জেন-জিদের টানা বিক্ষোভের মুখে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক গোপন চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।রয়টার্স জানায়, গত দুই সপ্তাহ ধরে দেশজুড়ে চলছিল দুর্নীতি, দারিদ্র্য ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের (জিন-জি দের) নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ। রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নামে। এর মধ্যেই সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট ‘ক্যাপসাট’ প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রত্যাহার করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায়। ফলে রাজোয়েলিনা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।বিক্ষোভের সূচনা হয়েছিল ২৫ সেপ্টেম্বর, যখন রাজধানীতে পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামেন। অল্প সময়েই সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে—দুর্নীতি, খারাপ শাসন ও মৌলিক সেবার ঘাটতির বিরুদ্ধে এক বিশাল গণ-আন্দোলনে রূপ নেয় এটি।বিরোধীদলীয় নেতা সিতেনি র্যান্দ্রিয়ানাসোলোনিয়াইকো জানিয়েছেন, সংসদের বিরোধী সদস্যরা ইতিমধ্যে রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।রোববার প্রেসিডেন্ট রাজোয়েলিনা অভিযোগ করেছিলেন, তাঁর বিরুদ্ধে “ক্ষমতা দখলের ষড়যন্ত্র” চলছে। যে ক্যাপসাট ইউনিট ২০০৯ সালে তাঁকে ক্ষমতায় আনতে সহায়তা করেছিল, সেই একই ইউনিট এবার তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইউনিটটি ঘোষণা করেছে, তারা এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে এবং নতুন সেনাপ্রধানও নিয়োগ দিয়েছে।এর পাশাপাশি সেনাবাহিনীর আরও কিছু অংশ ও আধাসামরিক বাহিনী (প্যারামিলিটারি) বিক্ষোভকারীদের সমর্থনে মাঠে নেমেছে। এই পরিস্থিতিতে রাজধানীতে সরকারের নিয়ন্ত্রণ কার্যত ভেঙে পড়ে।জনরোষের মুখে সিনেট সভাপতি জ্যাঁ আঁদ্রে ন্দ্রেমাঞ্জারিকে সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে সিনেট সভাপতি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।রাজধানীর কেন্দ্রস্থলে সোমবার হাজারো মানুষ একত্রিত হয়ে স্লোগান দেন—“প্রেসিডেন্টকে এখনই পদত্যাগ করতে হবে।” বিক্ষোভে অংশ নেওয়া ২২ বছর বয়সী এক হোটেলকর্মী বলেন, “আমি মাসে ৩ লাখ আরিয়ারি (প্রায় ৬৭ ডলার) আয় করি। এত টাকা দিয়ে শুধু খাবার জোটানোই কঠিন। ১৬ বছরে সরকার শুধু নিজেদের ধনী করেছে, আমরা তরুণরা আরও গরিব হয়েছি।”  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভের জেরে চীন সফর বাতিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের
বিক্ষোভের জেরে চীন সফর বাতিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্ব-নির্ধারিত চীন সফর বাতিল করেছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের Read more

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ Read more

ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা
ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের Read more

ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার
ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামের ফটিকছড়িতে মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন