চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন ৩ অর্থনীতিবিদ। তারা হলেন- জোয়েল মোকির, ফিলিপ আঘিয়ন এবং পিটার হাউইট। উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এই বিজ্ঞানীদের নাম ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেমব্লি। জোয়েল মোকির যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক, ফিলিপ আঘিয়ন ফ্রান্সের কলেজ ডি ফ্রান্স এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের গবেষক ও পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গবেষক।গত বছর অর্থাৎ ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তুর্কি বংশোদ্ভূত আমেরিকান ড্যারন আসেমোগলু ও একই প্রতিষ্ঠানের সায়মন জনসন এবং ইউনিভার্সিটি অব শিকাগো, ইলিনয়ের অধ্যাপক জেমস রবিনসন।চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি— ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা হবে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। শুধু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে।পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এ পুরস্কার দেওয়া হচ্ছে। আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল না। ১৯৬৮ সাল ‘দ্য ব্যাংক অব সুইডেনের’ নেওয়া এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়।আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে। প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক প্রদান করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সচিবালয়ের আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শনিবার (১০ মে) ডিএমপি Read more

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী
অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর Read more

‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত
‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে ডুবন্ত নৌকা থেকে দুই যাত্রীকে বাঁচিয়ে প্রাণোৎসর্গকারী 'হাওর বীর সাবিকুল' স্মরণে অষ্টগ্রাম-মিঠামইন সড়কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের আচমত আলী খান সেতুর ওপর যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আচমত আলী Read more

বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন
বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আবুল Read more

নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান
নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান

পাহাড়, নদী আর সবুজের বুকে গড়ে ওঠা এ অঞ্চলের মানুষ আজ ভুগছে এক অদৃশ্য দানবের হাতে। নামীদামি ব্র্যান্ডের নকল জুতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন