ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর এবার ফিলিস্তিনি বন্দিদের আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা টম বেনেট জানান, ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজা থেকে আটক ১ হাজার ৭০০ জনকে মুক্তি দেওয়ার আশা করা হচ্ছে।এর মধ্যে ২২টি শিশুও রয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানায়, দখলিকৃত পশ্চিম তীরে অফের কারাগার থেকে এসব বন্দিরা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।শুক্রবার এসব বন্দিদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের আইন মন্ত্রণালয়। যারা মুক্তি পাবেন তাদের জন্য সকাল থেকেই কারাগারের বাইরে তাদের স্বজনরা অপেক্ষা করছেন।পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরে ১০০ বন্দি মুক্তি পাবেন। তাদের গাজা বা মিশরে পাঠানো হবে। আর একটি ছোট অংশ মুক্তি পাবে পূর্ব জেরুজালেমে।এদিকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার গাজায় রেড ক্রসের প্রতিনিধিদের কাছে জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মির সবাইকে হস্তান্তর করেছে হামাস।এসব জিম্মিকে দুই দফায় মুক্তি দেওয়া হয়েছে। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ১৩ জন জিম্মির দ্বিতীয় দলকে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।হামাসের কাছ থেকে প্রথম দফায় যে সাত জিম্মি মুক্তি পেয়েছেন তাদের নাম নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা মুক্তি পেয়েছেন তারা হলেন- এইতান মর, গালি বারম্যান, জিভ বারম্যান, ওমরি মিরান, আলন ওহেল, গাই গিলবোয়া-ডালাল এবং মাটান আংরেস্ট।কথায়, উন্নয়নমূলক প্রকল্প ও আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করার ভারতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক
চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি উপজেলার বৈরাগ ইউনিয়নের আদিনাথ সিংহের বাড়ি Read more

রং শনাক্ত করে বিশ্ব রেকর্ড করলো টিয়া পাখি
রং শনাক্ত করে বিশ্ব রেকর্ড করলো টিয়া পাখি

টিয়া পাখিটির নাম শাওগুই। এটি চীনের এক ব্যক্তির পোষা পাখি। টিয়া পাখিটির অনন্য একটি দক্ষতা রয়েছে। এটি দ্রুত সময়ের মধ্যে Read more

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন Read more

যৌন হয়রানি: বেরোবিতে অভিযুক্ত শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ
যৌন হয়রানি: বেরোবিতে অভিযুক্ত শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  শিক্ষার্থীরা যৌন নিপীড়ক শিক্ষকদের প্রতীকী জুতার মালা পড়িয়ে কুশপুত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) Read more

বরিশাল হচ্ছে না বিপিএল
বরিশাল হচ্ছে না বিপিএল

এবারও হচ্ছেনা বরিশাল স্টেডিয়ামে বিপিএল-এর আসর। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাসে বরিশালবাসীর মনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন