রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ মাদকের চোরাচালান আসে। পরবর্তীতে সেখান থেকে দীঘিনালা ও খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ (সিগারেট, গাঁজা, ইয়াবা) মাদকের চোরাচালান যায় বলে তথ্য পাওয়া যায়। রবিবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘক্ষণ অপেক্ষার পর আনুমানিক রাত ১০ ঘটিকার সময় সন্দেহভাজন একটি নৌকা মদনঘাট এলাকায় নদীর ঘাটে ভীরতে দেখা গেলে সন্দেহের সৃষ্টি হয়। সেনাবাহিনীর টহলদল নৌকাটিকে গোপনে আটকানোর চেষ্টা করলে চোরাকারবারী দল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মাঝে নৌকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নদীর ঘাটে তল্লাশি করে নদীর চরের মাঝখান হতে বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে আরো জানা যায়, উক্ত মাদকের চোরাচালান (সিগারেট) দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে চোরাকারবারি গ্রুপ বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ী জনপদ ও কাপ্তাই হ্রদকে ব্যবহার করে। এসব চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান, বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা
চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা

চট্টগ্রাম নগরীর লালখান বাজার– একসময় সারি সারি সবুজে মোড়া পাহাড়, পাখির কলতান আর প্রকৃতির শান্ত নীরবতায় ভরা ছিল এ অঞ্চল। Read more

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে কোস্ট গার্ডের অভিযান
মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে কোস্ট গার্ডের অভিযান

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া Read more

পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

পিলখানা হত্যাকাণ্ড ঘিরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবার। এ পরিস্থিতিতে পিলখানার সামনে Read more

নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের
নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন