জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলার গুরুদয়াল সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।এসময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ‘,রক্ত লাগলে রক্ত নে, ঢাকায় রেখে দে,’ ‘ঢাকা ঢাকা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘,প্রয়োজনে জীবন দিব ঢাকায় থেকে যাবো,’ ‘,সরকারি মহিলা কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. জগলুল হাসান চয়নের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা মারুফ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ প্রমুখ।এসময় বক্তারা বলেন, গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে নেয়ার প্রস্তাব করা হয়েছে। কিশোরগঞ্জবাসীকে অন্ধকারে রেখে এই পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।কিশোরগঞ্জবাসী সিদ্ধান্ত নিবে তারা কোন বিভাগে থাকবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন পাকিস্তানের স্পিকার
ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন পাকিস্তানের স্পিকার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার Read more

মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ বাতিল
মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ বাতিল

ইতিহাসের পাতায় যাদের পূর্বপুরুষদের শাসন বিস্তৃত ছিল বাংলা, বিহার ও ওড়িশা জুড়ে। আজ সময়ের বিবর্তনে তাদেরই লড়তে হচ্ছে নাগরিকত্বের লড়াইয়ে। Read more

নওগাঁয় আট বছরেও শেষ হয়নি একটি সেতুর কাজ
নওগাঁয় আট বছরেও শেষ হয়নি একটি সেতুর কাজ

নওগাঁর মহাদেবপুরে উপজেলার আত্রাই নদীর ওপর কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণকাজ প্রায় আট বছরেও শেষ হয়নি। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় সাড়ে Read more

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা Read more

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদিআরবে হজে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ ১০ মে বয়েজ উদ্দিন (৭২) নামে একজনের স্বাভাবিক Read more

স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা
স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা

স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে গেছেন ওই যুবক। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন