বয়স সাড়ে তিন বছর। বাবার কোলে চড়েই মাঠে যায়। বয়স কম হলেও মাঠ কাঁপায় ব্যাট ও বলে। কখনো ব্যাট হাতে মারছেন চার ছক্কা, আবার কখনো বল হাতে করছেন লেগ স্পিন বল। কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট ক্রিকেটার মোহাম্মদ ঈসা দুই বছর বয়স থেকে ক্রিকেটের খেলার প্রতি আগ্রহ দেখায়। এ আগ্রহ দেখে বাবা তাকে ক্রিকেট অনুশীলন করাতে থাকেন। এখন তার খেলা দেখে অবাক স্থানীয়রা।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদ মাঠে ছোট্ট শিশু মোহাম্মদ ঈসা তার বাবার সাথে ক্রিকেট অনুশীলন করে। বৃষ্টি বাদলের দিন পরিষদের বারান্দায় চলে অনুশীলন। সাড়ে তিন বছরের ঈসা ইতিমধ্যেই রপ্ত করেছেন ব্যাটিংয়ের জটিল কৌশল। বল দেখে কখনো হাকান ছক্কা, আবার কখনো মারেন চার। শুধু ব্যাটিং নয়, সমান তালে করেন বলও। আয়ত্ব করছেন লেগ স্পিন বল। তার খেলা দেখে অবাক পথচারী থেকে এলাকাবাসী। ঈসা মাঠে আসলেই ভিড় জমায় সবাই। এলাকাবাসীর ভাবনা, ঈসা একদিন বড় ক্রিকেটার হবে।ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী আমিনুর রহমান নিজে ক্রিকেট না খেললেও ছেলের খেলার আগ্রহ দেখে নিজেই তাকে অনুশীলন করাচ্ছেন। সামান্য আয়ের মধ্য থেকেই ক্রিকেট সামগ্রী কিনেন তিনি। তার ইচ্ছা, ছেলে বড় হয়ে নামকরা ক্রিকেটার হবে। ঈসার বাবা আমিনুর রহমান বলেন, ‘সন্তানের খেলার প্রতি আগ্রহ থেকেই ইউটিউব দেখে ব্যবসার ফাঁকে সকাল-বিকাল প্রশিক্ষণ দিচ্ছি ছেলেকে। আমার সন্তানকে জাতীয় দলের খেলোয়াড় বানানোর জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি। সে যেন দেশের হয়ে সুনাম বয়ে আনতে পারে। আর জেলা ক্রীড়া অফিসের এ সহযোগিতা পেয়েছি। এতে আমাকে আরও অনুপ্রেরণা যোগাবে।’স্থানীয় আলামিন মিয়া (৫০) বলেন, ‘ঈসার খেলা দেখলাম, শিশুটি খুব ভালো খেলেন। শিশুটি খেলার সুযোগ পেলে জাতীয় দলে খেলতে পারবে। এতে এলাকার সুনাম অর্জন করবে।’ কেদার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাসেদ বলেন, ‘ছোট্ট এই শিশুর ক্রীড়া নৈপুণ্যকে বাস্তবে রূপ দিতে তাকে ভবিষ্যতে একাডেমিক শিক্ষার পাশাপাশি ওই এলাকায় একটি মিনি স্টেডিয়াম গড়ে তুলতে পারলে ঘরে ঘরে ঈসার মতো প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।’জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসাইন জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিভাবান শিশু ঈসার খেলা আমার নজর কেড়েছে। সে একজন সম্ভাবনাময় খেলোয়াড়। তাকে ক্রিকেট কোচের মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারলে অনেক ভালো করবে বলে আশা করি। এসব তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের পাশে জেলা ক্রীড়া অফিস সবসময় থাকবে।’ তিনি আরও জানান, ‘বিকেএসপিতে ঈসার ভর্তির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু
বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু

বরিশালের গৌরনদীতে ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) Read more

আসন্ন নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার
আসন্ন নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। Read more

মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার
মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার

রাজধানী ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৫ ভরি সোনা ও ব্যবসার জন্য রাখা ৩২ লক্ষ টাকা চুরির Read more

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত, বাবা আহত
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত, বাবা আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবা র(৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন