জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার চালু করতে যাচ্ছে নতুন একটি ফিচার। আর এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক প্রোফাইলের লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। মেটার এই উদ্যোগের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মধ্যে আরও নিবিড় সংযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, বর্তমানে অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ (v2.25.29.16)-এ এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ধীরে ধীরে এটি আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছানো হবে। তবে এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি ফিচারটি। কিছু বেটা পরীক্ষক ইতিমধ্যে এই সুবিধা পাচ্ছেন, আবার অনেকে এখনো পাননি।যেভাবে কাজ করবে নতুন ফিচারটি: ফিচারটি সক্রিয় হলে ব্যবহারকারীরা Settings → Profile → Edit অপশনে গিয়ে নিজেদের ফেসবুক প্রোফাইলের URL যোগ করতে পারবেন। এরপর সেই লিংকটি প্রোফাইলের কনট্যাক্ট ইনফরমেশন অংশে দৃশ্যমান হবে। অন্যরা চাইলে এক ক্লিকেই সেই লিংকে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে পৌঁছে যাবেন। এই প্রক্রিয়াটি ইনস্টাগ্রাম লিংক যুক্ত করার মতোই সহজ। ব্যবহারকারীরা চাইলে নির্ধারণ করতে পারবেন তাদের ফেসবুক লিংক সবাই, শুধুমাত্র কনট্যাক্টস, বা কেউই দেখতে পাবে না।ফেসবুক লিংক যাচাই করা সম্পূর্ণ ঐচ্ছিক। তবে ব্যবহারকারীরা চাইলে মেটা অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইল যাচাই করতে পারবেন। ভ্যারিফাইড লিংকের পাশে থাকবে ছোট একটি ফেসবুক আইকন, যা নির্দেশ করবে যে দুই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট একই ব্যক্তির। অন্যদিকে, ভ্যারিফাইড লিংকগুলো সাধারণ ইউআরএল আকারে প্রদর্শিত হবে।এই ভেরিফিকেশন যাচাইকরণ মূলত ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার একটি উপায়, যাতে ভুয়া বা প্রতারণামূলক অ্যাকাউন্ট থেকে প্রকৃত ব্যবহারকারীদের আলাদা করা যায়। হোয়াটসঅ্যাপে ফেসবুক প্রোফাইল লিংক যোগ করার এই নতুন ফিচার মেটার প্ল্যাটফর্মগুলোকে আরও সংযুক্ত করে তুলবে। ব্যবহারকারীরা চাইলে এক জায়গা থেকেই নিজেদের পরিচয়, সংযোগ এবং সামাজিক উপস্থিতি সহজে শেয়ার করতে পারবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলিশের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
ইলিশের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি

অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে চাঁদপুরের ইলিশ বিক্রি হয় চড়া দামে। এতে সাধারণ ক্রেতা ও স্থানীয়রা ইলিশের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত। Read more

ভারতীয় কর্মকাণ্ডে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সভা ডাকল শেহবাজ
ভারতীয় কর্মকাণ্ডে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সভা ডাকল শেহবাজ

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরের হামলার ঘটনার সঙ্গে কোনো Read more

ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২
ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

নওগাঁর ধামইরহাটে ট্রাক চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। টানা কয়েক দিনের চেষ্টায় চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা Read more

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল
নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনালে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্চাব কিংস। এই দুই দলের কোনো দলই এখন Read more

দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ৩১ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন