ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও  হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ইসরায়েলি সেনারা চুক্তি অনুযায়ী গাজার জনবহুল এলাকা থেকে সরে যায়। এরপর দলে দলে মানুষ নিজ বাড়িতে ফেরা শুরু করেন।গাজার সংবাদমাধ্যমগুলো জানায়, উপকূলবর্তী সড়কে মানুষের ঢল নেমেছে।একটি ভিডিওতে দেখা যায়, হাজার হাজার মানুষ সমুদ্র ঘেঁষা আল-রশিদ সড়কে অপেক্ষা করছেন। গতকাল রাত থেকেই তারা এখানে ছিলেন। এরপর ইসরায়েলি সেনারা যখন সরে গেছে তখন তারা গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাড়ির দিকে যাওয়া শুরু করে।গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি নির্দেশনা জারি করেছে। গাজার মানুষকে সতর্কতা দিয়ে আইডিএফ বলেছে, তাদের সেনারা যেখানে আছেন সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না যান।গাজার জনবহুল এলাকা থেকে সরে যাওয়ায় পরও উপত্যকাটির ৫৩ শতাংশ অংশ এখনো ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। যারমধ্যে রয়েছে কথিত বাফার জোন। গাজা ও ইসরায়েল সীমান্তে কয়েক কিলোমিটারজুড়ে বাফার জোন তৈরি করেছে ইসরায়েল। সেখানে যত বাড়িঘর ছিল। তার সবই ধসিয়ে দিয়েছে দখলদাররা।এছাড়া ইসরায়েলি সেনারা আছে গাজা-মিসর সীমান্তের ফিলাডেলফি করিডরে, উত্তরাঞ্চলের বেঈত হানুন, বেঈত লাহিয়া এবং রাফা ও দক্ষিণাঞ্চলের খান ইইনিসের বেশিরভাগ অংশে।এসব এলাকায় গেলে চরম বিপদে পড়ার শঙ্কা আছে জানিয়েছে একটি বিবৃতি দিয়েছেন আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন
১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে যোগ্য প্রার্থীরা Read more

জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়
জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে এখনো ৪টি হলের ভোট গণনা বাকি রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত Read more

ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

ইরান সফরের জন্য তেহরানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। বুধবার তিনি বলেছেন, আপাতত তেহরানের আমন্ত্রণ গ্রহণ করছেন না Read more

গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌযান, ৩৭ দেশের দুই শতাধিক মানুষ গ্রেপ্তার
গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌযান, ৩৭ দেশের দুই শতাধিক মানুষ গ্রেপ্তার

ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে Read more

কেকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর
কেকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল ২০২৫ Read more

মেহেরপুরে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল, বোমা ও গাঁজা উদ্ধার
মেহেরপুরে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল, বোমা ও গাঁজা উদ্ধার

মেহেরপুরের গাংনীতে পিস্তল, ককটেল বোমা ও গাঁজা উদ্ধার করেছে সেনা সদস্যরা। রবিবার (১১ মে) রাত সাড়ে ৯টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোঁখতোলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন