ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন-পরিচালক রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠান ও প্রিমিয়ারে তাদের একসঙ্গে দেখা যেত নিয়মিত। যদিও এই গুঞ্জন নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি তারা কেউই।সম্প্রতি নতুন করে শোনা যাচ্ছে, রনি-সাদিয়ার প্রেমে নাকি ভাঙন ধরেছে। কারণ, এক নারীর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রেদওয়ান রনি। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশেষে মুখ খুললেন সাদিয়া আয়মান। তিনি বলেন, এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।কয়েক দিন আগে অভিনেত্রী সাদিয়া আয়মানকে দেখা যায়নি ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। অন্যদিকে, রেদওয়ান রনি অনুপস্থিত ছিলেন একটি গণমাধ্যমের আয়োজনে। এরপরই শুরু হয় জল্পনা—দুজনের মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে?জবাবে সাদিয়া বলেন, সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে যেতে পারিনি। আর ডেইলি স্টারের অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু রনির সঙ্গে আমাকে কেউ দেখেননি, সেটা স্বাভাবিক। কেন সবসময় একজন মানুষের সঙ্গে আমি একসঙ্গে থাকব? তারও তো আলাদা সার্কেল আছে। সম্পর্ক নয়, আমরা খুব ভালো বন্ধু।রেদওয়ান রনির সঙ্গে সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, বন্ধু হিসেবেই আমরা একসঙ্গে যাই বিভিন্ন জায়গায়। এখন একসঙ্গে দেখতে না পাওয়ার কারণ কাজের ব্যস্ততা। আমি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত, আর সে সিনেমা নিয়ে। আমাদের দুজনেরই আলাদা দায়িত্ব আছে—তাই একসঙ্গে দেখা যায় না।গুঞ্জন উঠেছে, এক নারীর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন রনি। এ বিষয়ে সাদিয়া বলেন, আপনার কাছে ইনফরমেশন আসতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর সে তো আমার ফ্রেন্ড, সে যে কারও সঙ্গে প্রেম করতেই পারে—এটা তার ব্যক্তিগত বিষয়। আমি যতটুকু জানি, সে তার সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত।তবে শোবিজ অঙ্গনে অনেকেই বলছেন, তাদের বন্ধুত্বের সম্পর্কই এখন দূরত্বে পরিণত হয়েছে। যদিও সাদিয়া আয়মানের ভাষায়, আমাদের এখনও যোগাযোগ আছে, কথা হয়। আমরা দুজনই আমাদের জীবন ও কাজ নিয়ে ব্যস্ত।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতে নেওয়ার সময় পালাল আসামি, দুই পুলিশ ক্লোজড
আদালতে নেওয়ার সময় পালাল আসামি, দুই পুলিশ ক্লোজড

মাদারীপুরের রাজৈর থানার চত্বর থেকে আদালতে নেওয়ার সময় পালিয়ে গেছে মাদক মামলার আসামি অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২)।এ ঘটনায় সোমবার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হওয়া পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয় অবশেষে Read more

ঘরের জানালা ভেঙেও বাঁচানো গেল না বাক-প্রতিবন্ধী কিশোরীকে
ঘরের জানালা ভেঙেও বাঁচানো গেল না বাক-প্রতিবন্ধী কিশোরীকে

বোরো মৌসুমে ধান কাটা, মাড়াইসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের মানুষ। বাড়িতে ও মাঠে ধান কাটা, ধান ও Read more

নতুন মোটরসাইকেল কেনার পরদিনই দূর্ঘটনায় প্রাণ গেলো দুই বন্ধুর
নতুন মোটরসাইকেল কেনার পরদিনই দূর্ঘটনায় প্রাণ গেলো দুই বন্ধুর

কুমিল্লার চান্দিনায় নতুন মোটরসাইকেল কেনার একদিন পরেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বন্ধু।বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে Read more

দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিকেল ৪টার দিকে Read more

আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ
আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডিজে পার্টি ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন