নওগাঁর পোরশা উপজেলায় আম বাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া আখতার নামে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (০৯ আক্টোবর) বিকেলে উপজেলার কুশারপাড়া এলাকায় একটি আম বাগান থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।নিহত শিশু সুমাইয়া আখতার উপজেলার ছাওড় ইউনিয়নের কুশারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয় বাসিন্দা ও পোরশা থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খাবার খেয়ে প্রতিবেশি শিশুদের সঙ্গে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয় সুমাইয়া। এরপর দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে।দুপুরে কুশারপাড়া গ্রামের উত্তরে একটি আম বাগানে সুমাইয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয়রা। এ সময় সুমায়ার দুই হাত গলার সঙ্গে বাঁধা ছিল। পরে খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি সিআইডি পুলিশের একটি দল এই ঘটনার তদন্ত করেছে। ইতোমধ্যে সিআইডি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর
গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান তানভীর লিমন।গত ২৪ মে রাজধানীর অভিজাত হোটেল স্কাই সিটিতে Read more

ইরানে হামলায় নিজেদের ভূমি-আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি
ইরানে হামলায় নিজেদের ভূমি-আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি

ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার Read more

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। রোয়া ফ্যাশন নামক একটি পোশাক কারখানার Read more

যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম
যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম

নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন Read more

বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল রাউজান
বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন