২০১৮ সালের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মুক্তি পেয়েছেন।সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনীর একটি ধারায় বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ৩১ এবং উক্ত ধারাসমূহে বর্ণিত অপরাধ সংঘটনে সহায়তার অপরাধে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন কোনো মামলা বা অন্যান্য কার্যধারা অথবা কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট তদন্তাধীন মামলা বা কার্যক্রম বাতিল হবে এবং তাদের বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না এবং উক্ত ধারাসমূহের অধীন কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড ও জরিমানা বাতিল বলে গণ্য হবে।এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের পাশাপাশি ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-ও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসব নতুন অধ্যাদেশের মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ গাজী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার Read more

এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি
এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি

পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত Read more

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ

টানা ৪ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে Read more

চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন
চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরে সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত সুপার আব্দুল ওয়াহাবকে স্থায়ী বরখাস্ত ও অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও Read more

মোংলা বন্দরে সক্ষমতা বাড়াতে চলছে নানা কর্মযজ্ঞ
মোংলা বন্দরে সক্ষমতা বাড়াতে চলছে নানা কর্মযজ্ঞ

২০২৫-২৬ অর্থবছরের শুরুতে আমদানি-রফতানি বাণিজ্যে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মোংলা সমুদ্র বন্দর। এছাড়া চলছে সক্ষমতা বাড়াতে নানা কর্মযজ্ঞ। চলতি বছরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন